সময় কলকাতা ডেস্ক, ৩১ আগস্ট :বাংলাদেশের ওপেনার তানজিদ হাসানের একদিনের ম্যাচে অভিষেক একেবারেই ভালো হল না, খারাপ রেকর্ডের অংশীদার হতে হল তাঁকে । বৃহস্পতিবার অভিষেকলগ্নে ২২ বছর বয়সী তানজিদ কোনও রান না করেই আউট হয়ে গেলেন । তানজিদ চতুর্থ বাংলাদেশী ওপেনার যিনি আন্তর্জাতিক একদিনের ম্যাচে অভিষেকে শূন্য রানে আউট হলেন।
বাঁ-হাতি ব্যাটার তানজিদ শ্রীলঙ্কার বিপক্ষে তাদের এশিয়া কাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে মাত্র ২বল খেলেই প্যাভেলিয়নে ফেরেন।ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট গ্রাউন্ডে তানজিদ হাসান, মোহাম্মদ নাইমের সাথে ওপেন করতে নেমেছিলেন ।বি গ্রুপের এই ম্যাচে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টসে জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন।মহেশ থিকশানার একটি ড্রিফটার ঠকিয়ে দেয় তানজিদকে।লেগবিফোর হয়ে যান তানজিদ। নিশ্চিত আউট জেনে নিজেই আম্পায়ারের রিভিউ নেন নি তানজিদ। লিটন দাস বা তামিম ইকবালের মত বেশ কয়েকজন সিনিয়র প্লেয়ার না থাকায় অপেক্ষাকৃত অনভিজ্ঞ দল এবারের এশিয়া কাপে নামিয়েছে বাংলাদেশ। লিটন দাস না থাকায় ও তানজিদের ‘আদৰ্শ’ তামিম ইকবাল এখনও বিশ্রামে থাকায় সুযোগ এসেছিল তানজিদের কাছে যা অন্তত এই ম্যাচে তিনি কাজে লাগাতে পারেন নি। অথচ তাঁর বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটে চল্লিশের কাছাকাছি গড় এমনকী ইমারজিং এশিয়া কাপে তিনি চারটি ম্যাচে তিনটি অর্ধশতরান সহ ১৭৯ রান করেছিলেন।
যে চার বাংলাদেশী গোড়াপত্তনকারী ব্যাটসম্যান অভিষেক লগ্নে শূন্য রানে ফিরেছেন তার তালিকা :
১.হারুনুর রশিদ – ০ বনাম ভারত ( ১৯৯৮সাল )
২.নুরুল আবেদিন – ০ বনাম পাকিস্তান (১৯৮৬ সাল )
৩. রফিকুল ইসলাম – ০ বনাম দক্ষিণ আফ্রিকা (২০০২সালে)
৪. তানজিদ হাসান – ০ বনাম শ্রীলঙ্কা ( ২০২৩ সাল)
আরও পড়ুন : ওমানে ম্যাচ চলাকালীন ক্রিকেটারের মৃত্যু


More Stories
ইস্টবেঙ্গলের সাফল্যের দিনে তুর্কমেনিস্তানে গোয়ার হার
আল আরাবিকে চার গোল দিল ইস্টবেঙ্গল
অবশেষে গ্রেফতার অভিষেক