Home » আফগানদের হারিয়ে সুপার ফোরের দিকে পা বাংলাদেশের

আফগানদের হারিয়ে সুপার ফোরের দিকে পা বাংলাদেশের

সময় কলকাতা ডেস্ক : শেষ ১৪ ওভারে ১৪২ করলেই জয়, হাতে সাত উইকেট। খুব একটা অসম্ভব কাজ নয়। চতুর্থ জুটিতে সাবলীল গতিতে রান উঠছে।এই সময় মেহেদী হাসান মিরাজ ফিরিয়ে দিলেন নাজিবুল্লাহ জারদানকে। আর এখান থেকে ভাঙন শুরু হল আফগানদের। আর সোজা হয়ে দাঁড়াতে পারে নি আফগানিস্তান। আফগানদের বিরুদ্ধে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে নিল বাংলাদেশ।পা বাড়িয়ে দিল সুপার ফোরের দিকে।

বিপক্ষকে ভাঙার কাজ যিনি শুরু করেছিলেন, ওপেন করতে নেমে ব্যাটিংয়েও গড়ার কাজ শুরু করেছিলেন তিনি। মেহেদী হাসান মিরাজ ১১৯ বলে ১১২ রানের একটি অসামান্য ইনিংস খেলেন। সেঞ্চুরি পেলেন শান্ত যিনি সাম্প্রতিক সময়ে চমৎকার ফর্মে আছেন। দুজন মিলে আফগানদের বোলিং চুরমার করলেন।শেষ দিকে দ্রুত অপরাজিত ৩২ করলেন সাকিব আল হাসান। বাংলাদেশের ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রান তাড়া করতে নেমে ২৪৫ রানে আফগানদের ইনিংস শেষ হয়ে যায়।চার উইকেট পেয়ে সবচেয়ে সফল তাসকিন আমেদ। ফলে ৮৯ রানে জয়ী হয় বাংলাদেশ।

এশিয়া কাপে বি গ্রূপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ৫ উইকেটে হারিয়ে দিয়েছিল বাংলাদেশকে। ফলে এই ম্যাচে চাপ ছিল বাংলাদেশের। ডু অর ডাই সিচুয়েসনে খেলতে নামে তারা। অন্যদিকে আফগানদের সুবর্ণ সুযোগ ছিল, এই ম্যাচে জিতলেই তারা সুপার ফোরে পৌঁছে যেত। বল হাতে নিরাশ করলেন রশিদ খান, নবী-রা।এখন গ্রূপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেই তাদের হবে না। তাদের জিততে হবে বড় ব্যবধানে। সেদিক থেকে বাংলাদেশ সুপার ফোরে যাওয়ার বিষয়ে অনেকটাই এগিয়ে।।

আরও পড়ুন : বেলাগাম মন্তব্যের জেরে কড়া শাস্তির মুখে সুনীলদের কোচ?

About Post Author