স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ সেপ্টেম্বর: প্রিমিয়ার লিগে দুরন্ত জয় আর্সেনালের। রবিবার ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুরন্ত জয় আর্সেনালের। ম্যাচের ফল ৩-১। ম্যাচের শুরুতে মার্কোস র্যাশফোর্ডের গোলে এগিয়ে গিয়েছিল রেড ডেভিলরা। প্রথমে গোল খেয়ে দুরন্ত প্রত্যাবর্তন করে মাইকেল আর্তেতার ছেলেরা। গোল করে দলের হয়ে সমতা ফেরান নরওয়ের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। বাকি দুটি গোল করেন ডেক্লান রাইস ও গ্যাব্রিয়েল জেসাস।

এই মরশুমে রেকর্ড অর্থের বিনিময়ে ওয়েস্ট হ্যাম থেকে তাঁকে কিনেছে আর্সেনাল। প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড খরচ করেছে তাঁরা। এদিন সংযুক্তি সময়ে গোল করে, দলের তিনটি পয়েন্ট নিশ্চিত করে তারই প্রতিদান দিলেন ইংলিশ মিডফিল্ডার। রবিবার রাতে প্রিমিয়ার লিগের গেম উইক চারে মুখোমুখি হয় আর্সেনাল ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। চলতি প্রিমিয়ার লিগে হারের মুখ দেখেনি লন্ডনের ক্লাবটি। এদিনও প্রথমে পিছিয়ে পড়েও, সেই রেকর্ড অক্ষত রাখল গানার্সরা। ম্যাচের ২৭ মিনিটে খেলার গতির বিপরীতে গিয়ে গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন মার্কোস র্যাশফোর্ড।
আরও পড়ুন আফগানদের হারিয়ে সুপার ফোরের দিকে পা বাংলাদেশের

প্রতি আক্রমণে এরিকসনের থ্রু পাস থেকে একক দক্ষতায় আর্সেনাল ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল জালে জড়ান র্যাশফোর্ড। যদিও গোলের সেলিব্রেশন দীর্ঘস্থায়ী হয়নি। পরের মিনিটেই গোল শোধ করেন নরওয়ের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। প্রথমার্ধে আর্সেনালকে পেনাল্টি উপহার দেন রেফারি অ্যান্টনি টেলর। বক্সের মধ্যে আর্সেনাল ফরওয়ার্ড কাই হ্যাভার্টসকে বাঁধা দেন অ্যারন বিসকা ও ক্যাসিমিরো। VAR- দেখে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করেন রেফারি। দ্বিতীয়ার্ধে ইউনাইটেডের হয়ে অভিষেক হয় নতুন ফরওয়ার্ড র্যাশমাস হুইল্যান্ডের। আর্জেন্টিনার উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচোর গোলে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড।

আরও পড়ুন চন্দ্রযান-৩ উৎক্ষেপনের লাস্ট কাউন্টডাউনের নেপথ্য কণ্ঠস্বর ভালরমাথি প্রয়াত
তবে এবার VAR- এর রায় যায় ইউনাইটেডের বিপক্ষে দেখা যায় অফসাইড ছিলেন আর্জেন্টিনার উইঙ্গার। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৮ মিনিট সংযুক্তি সময় দেন রেফারি। সংযুক্তি সময়ে ২ মিনিটের মাথায় আর্সেনালকে এগিয়ে দেন রাইস। কর্নার থেকে বল পান রাইস। জোরালো শট জনি ইভানসের পায়ে লেগে জড়িয়ে যায় জালে। এরপর প্রায় ১০ জনকে নিয়ে আক্রমণ করতে থাকে ইউনাইটেড ফুটবলাররা। সংযুক্তি সময়ের ৭ মিনিটের মাথায় প্রতি আক্রমণ থেকে তৃতীয় গোল করে ইউনাইটেডের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন গ্যাব্রিয়েল জেসাস। ৩-১ গোলে ম্যাচ জিতে যায় আর্সেনাল। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার পাঁচ নম্বরে উঠে এল আর্সেনাল। অপরদিকে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার একাদশ স্থানে নেমে গেল ইউনাইটেড।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?