স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ সেপ্টেম্বর: এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের আগে বিরাটের রেকর্ড সাম্রাজ্যে হানা দিলেন বাবর আজম। বুধবার সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রান পাননি পাক অধিনায়ক। ২২ টি বল খেলে ১৭ রান করে তাসকিনের বলে বোল্ড হন। কিন্তু ওই রানের মধ্যেই ভারতের পোস্টার বয়ের একটি রেকর্ড ভেঙেছেন বর্তমান একদিনের ক্রিকেটের সেরা ব্যাটার। ব্যাট হাতে স্বপ্নের ফর্মে রয়েছেন পাক অধিনায়ক।

নেপালের বিপক্ষে ম্যাচে খেলেছিলেন দেড়শো রানের ইনিংস। ভারতের বিপক্ষে বৃষ্টির কারণে ব্যাট করতে পারেননি। তবে বুধবার বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেয়েও বড় রান করতে পারেননি বাবর আজম। কিন্তু তাঁর সংক্ষিপ্ত ইনিংস তৈরি করল একটি নয়া রেকর্ডের। অধিনায়ক হিসেবে দ্রুততম ২০০০ রানের রেকর্ড গড়লেন বাবর। এতদিন এই রেকর্ডটি ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির দখলে ছিল।

২০১৭ এই রেকর্ডটি নিজের দখলে করেন বিরাট। ২০০০ রান করতে বিরাট খেলেন ৩৬ টি ইনিংস। যেখানে মাত্র ৩১ টি ইনিংসেই বিরাটকে পিছনে ফেললেন বাবর আজম। এই তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডে’ভিলিয়ার্স ও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। দুজনে যথাক্রমে ৪১ ও ৪৭ ইনিংসে ২০০০ রানের ক্লাবে যোগ দিয়েছিলেন অধিনায়ক হিসেবে।
আরও পড়ুন পুজোর আগে বিধায়কদের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী, বড় অঙ্কের বেতন বৃদ্ধি বিধায়কদের

এছাড়াও আরও একটি নজিরের সামনে রয়েছেন বাবর। পাকিস্তানের হয়ে সর্বাধিক শতরানের রেকর্ড রয়েছে সৈয়দ আনোয়ারের। প্রাক্তন অজি ওপেনার করেছেন ২০ টি সেঞ্চুরি। সেখানে ১০৬ টি ওডিআই ইনিংসে ১৯ টি শতরান ইতিমধ্যে করে ফেলেছেন বাবার আজম। আর একটি সেঞ্চুরি করলে বাবর ছুঁয়ে ফেলবেন আনোয়ারকে। যদিও এসব নিয়ে প্রশ্ন করা হলে পাক অধিনায়কের সাফ জবাব, “আরও একটি সেঞ্চুরি করলে আমি সৈয়দ আনোয়ারের রেকর্ড স্পর্শ করতে পারব। এটা আমি জানি। আমি চেষ্টা করব সেঞ্চুরি করতে। তবে আমার লক্ষ্য ম্যাচটি জেতা।”


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?