Home » বিশ্বকাপে এই আম্পায়ারকে নিয়ে আতঙ্কে ভারতীয় সমর্থকরা

বিশ্বকাপে এই আম্পায়ারকে নিয়ে আতঙ্কে ভারতীয় সমর্থকরা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ সেপ্টেম্বর: বিশ্বকাপ শুরু হতে আর বাকি কয়েকটা দিন। ৫ অক্টোবর থেকে শুরু হবে আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপ। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। ইতিমধ্যে ১৫ সদস্যর ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে দলগুলি। এবার বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্ব যাঁদের হাতে। অর্থাৎ প্রত্যেক ম্যাচে উইকেটের পিছনে দাঁড়িয়ে যাঁরা ম্যাচকে নিয়ন্ত্রণ করবেন, সেই আম্পায়ারদের তালিকা প্রকাশ করল আইসিসি। তবে একজন আম্পায়ারের নাম তালিকায় দেখার পর আতঙ্কে ভারতীয় সমর্থকরা।

আরও পড়ুন    গ্র্যান্ড ফ্যাশনে বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত CAB

 

তবে যাঁর নাম তালিকায় দেখার পর বেজায় ক্ষোভ ভারতীয় সমর্থকদের মধ্যে, তিনি ইংল্যান্ডের রিচার্ড কেটেলবার্গ। কিন্তু এমন কি ঘটল যে ভারতীয় সমর্থকদের বিরাগ ভাজন হলেন এই আম্পায়ার। আসলে ক্রিকেট মাঠে কেটেলবার্গকে নিজেদের দুই জন্য পয়মন্ত মনে করেন না সমর্থকরা। ২০১৪ সালের পর থেকে আইসিসি আয়োজিত কোনও টুর্নামেন্ট জিততে পারেনি ভারতীয় দল। শক্তিশালী দল নিয়েও প্রায় নিরাশ হয়ে ফিরতে হয়েছে মেন ইন ব্লু শিবিরকে। ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হার, ২০১৫ সালে একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার, ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হার এবং ২০১৯ একদিনের বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের মুখ দেখে ভারত।

ঘটনাক্রমে এই প্রত্যেকটা ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন কেটেলবার্গ। তাই এই আম্পায়ার নকআউট পর্বে ভারতীয় শিবিরের গাঁট বলে মনে করেন সমর্থকেরা। তাই অনেক সমর্থকদের অনুরোধ যেন ভারতের ম্যাচ থাকলে তাঁকে উইকেটের পিছনে দেখা না যায়। কেউ কেউ আবার শনিদেবের সঙ্গে তাঁর তুলনা করেছেন। একজন লিখেছেন, ম্যাচ নিয়ে যজ্ঞ করার আগে আম্পায়র নিয়ে যজ্ঞ করতে হবে। কেউ আবার বিসিসিআইকে উল্লেখ করে লিখেছেন ওনাকে সেমিফাইনাল ও ফাইনালের দায়িত্বে রাখবেন না। সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগে থেকে যে বাইশ গজের ক্রিকেট জ্বরে কাঁপছে গোটা দেশ, বলাই বাহুল্য।

আরও পড়ুন    জিতল পর্তুগাল, মেসির প্রতি শ্রদ্ধার কথা রোনাল্ডোর মুখে

একনজরে দেখে নেওয়া যাক কারা রয়েছেন-ঃ

আইসিসি প্রকাশিত ১২ জনের আম্পায়ারের দলে। ক্রিস্টোফার গ্যাফানি (নিউজিল্যান্ড), কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), ম্যারিয়াস ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা), মাইকেল গফ (ইংল্যান্ড), নীতিন মেনন (ভারত), পল রিফিল (অস্ট্রেলিয়া), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড,), রিচার্ড কেটেলবার্গ (ইংল্যান্ড), রডনি টকার (অস্ট্রেলিয়া), জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ), আহসান রাজা (পাকিস্তান) এবং আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা)

About Post Author