Home » গ্র্যান্ড ফ্যাশনে বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত CAB

গ্র্যান্ড ফ্যাশনে বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত CAB

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ সেপ্টেম্বর: দরজায় কড়া নাড়ছে আইসিসি একদিনের ক্রিকেটে বিশ্বকাপ। শুক্রবার ইডেন গার্ডেনে ছিল আইসিসি বিশ্বকাপ আয়োজনের জন্য ট্রফি ট্যুর প্রোগ্রাম। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন চাঁদের হাট বসেছিল ইডেনে।  ট্রফি ট্যুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সিএবি সহ-সভাপতি অমলেন্দু বিশ্বাস, সচিব নরেশ ওঝা, যুগ্ম সম্পাদক দেবব্রত দাস এবং কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী- সহ রাজ্য ও সিএবি ক্রীড়া প্রশাসনের কর্তারা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার অভিষেক ডালমিয়া, ঝুলন গোস্বামী, অশোক দিন্দা, প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল, তীরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায় ও রাহুল বন্দ্যোপাধ্যায়, দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া- সহ বাংলা ও জাতীয় দলের বর্তমান ও প্রাক্তন ক্রীড়াবিদরা।

আরও পড়ুন   লোকসভা ভোটের ‘ট্রেলার’? প্রথম যুদ্ধে ইন্ডিয়া জোট এনডিএকে হারাল ৪-৩ ফলে

দেশের বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে এদিনের অনুষ্ঠানে বিশেষ বার্তা পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের শুরুতে সেই বার্তা পাঠ করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এদিনের অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়। ১৯৮৩ ও ২০১১ সালে বিশ্বকাপ জয়ের ভিডিও সামনে আসতেই আবেগে ভাসেন সকলে। তার পর বিশ্বকাপের ট্রফিটি উন্মোচন করা হয়। দেশের বাকি শহরগুলির মত বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে কলকাতা। ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেনে সেমিফাইনাল-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। জমকালো ফ্যাশনে ইডন গার্ডেনে বিশ্বকাপ করার ব্যাপারে আশাবাদী সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বলেন,”আমাদের জন্য সত্যিই একটি বিশেষ উপলক্ষ যে আইকনিক ইডেন গার্ডেনে বিশ্বকাপের ৫ টি ম্যাচ খেলা হবে। আমি আশা করি এটি একটি রোমাঞ্চকর উপলক্ষ হবে এবং সবাই ম্যাচগুলি উপভোগ করবে। সুযোগ দেওয়ার জন্য এবং আমাদের উপর বিশ্বাসের জন্য আইসিসি, বিসিসিআইকে ধন্যবাদ।” এছাড়াও তিনি আরও বলেন, “আমি ভারতীয় দলকে বিশ্বকাপের জন্য শুভকামনা জানাই। আমি অবশ্যই অপেক্ষায় রয়েছি। ইডেনে বিশ্বকাপ দেখার জন্য যে ব্যবস্থা করা হয়েছে তাতে ক্রিকেটপ্রেমীরা খুশি হবেন বলে আমার ধারণা।”

আরও পড়ুন    জিতল পর্তুগাল, মেসির প্রতি শ্রদ্ধার কথা রোনাল্ডোর মুখে

ট্রফি ট্যুর অনুষ্ঠানে প্রাক্তন ভারতীয় বোলার ঝুলন গোস্বামী বলেন, “ভারতের কাছে বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দল রয়েছে। আমি তাদের মঙ্গল কামনা করি। ইডেন গার্ডেন অবশ্যই বিশ্বকাপ দেখার জন্য একটি স্থান হবে। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।” বিশ্বকাপে ভারত ভালো ফল করবে, এই অনুষ্ঠানে এরকম আশারবাণী শোনা গিয়েছে প্রাক্তন ভারত এবং বাংলার ফাস্ট বোলার অশোক দিন্দার গলায়। “ভারতীয় দল সবসময়ই ঘরের মাঠে ভাল এবং শক্তিশালী। এটি একটি দুর্দান্ত এবং উত্তেজনাপূর্ণ বিশ্বকাপ হবে। সমর্থক ঠাসা ইডেনে বিশ্বকাপ দেখার অনুভূতি আলাদা হতে চলেছে।” দাবি দিন্দার। ভারতীয় টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেস জানিয়েছেন, বিশ্বকাপের সাক্ষী হওয়া একটি খুব বিশেষ অনুভূতি৷ “আমি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের সেরা কামনা করি। আমি ম্যাচগুলি দেখব। আমি নিশ্চিত ইডেনের ম্যাচগুলি দর্শকে পরিপূর্ণ হবে। আমার মনে হয় সেরা ম্যাচটি হবে আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ” ভারতীয় টেনিসের কিংবদন্তি যোগ করেছেন।

About Post Author