Home » বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ সেপ্টেম্বর: আসন্ন আইসিসি একদিনের ক্রিকেটে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল ইংল্যান্ড। বিশ্বকাপ শুরু হওয়ার ১৮ দিনের মাথায় চূড়ান্ত দল ঘোষণা করল গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইতপূর্বে বিশ্বকাপের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল তাঁরা। সেই দল থেকে ২ সদস্যকে বাদ দিয়ে ১৫ সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে রয়েছে একটি চমক।

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র আড়াই সপ্তাহ। দলগুলি ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। কেউ দ্বি-দেশীয় সিরিজ খেলছে, কেউ বড় প্রতিযোগিতা খেলে দলকে দেখে নিচ্ছে। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড একদিনের সিরিজ খেলছিল গত বারের রানার্স আপ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ৪ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে জিতেছেন বেন স্টোকসরা। বিশ্বকাপ শুরুর আগে দুরন্ত ফর্মে রয়েছে ‘দ্যা লায়ন্সরা’। বিশ্বকাপ অভিযানে ভারত আসর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনদিনের সিরিজ খেলবে ইংল্যান্ড।

আরও পড়ুন    সিরাজের কামাল, চ্যাম্পিয়ন ভারতের প্রাপ্তি-অপ্রাপ্তি 

রবিবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হল। যদিও ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এই তালিকা পরিবর্তন করার সুযোগ থাকছে দল গুলির কাছে। দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন দুই ওপেনার জনি বেয়ারস্ট্রো ও ডেভিড মালান। এছাড়াও ব্যাটার হিসেবে রয়েছেন বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন। জেসন রয় থাকায় দলে প্রথমে সুযোগ পাননি হ্যারি ব্রুক। তবে রয়ের পিঠে চোট থাকায় পরবর্তী দলে সুযোগ পেয়েছেন ব্রুক। এখনই রয়ের জন্য বিশ্বকাপের দরজা বন্ধ হচ্ছে না। আয়ারল্যান্ড সিরিজে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন জেসন। অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবে থাকছেন মঈন আলি। পেস বোলার হিসেবে দলে রয়েছেন স্যাম কারেন, মার্ক উড এবং ক্রিস ওকস, ডেভিড উইলি, এবং রিসি টপলি।

একনজরে দেখে নেওয়া যাক ইংল্যান্ডের ১৫ জনের দল:
জস বাটলার, মঈন আলি, গুস অ্যাটকিনসন, জনি বেয়ারস্ট্রো, হ্যারি ব্রুক, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, রিসি টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস এবং মার্ক উড।

About Post Author