স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ সেপ্টেম্বর: এশিয়া কাপ অভিযানে নামছে মোহনবাগান সুপার জায়ান্টস। ভুবনেশ্বরে ডি গ্রুপের প্রথম ম্যাচে নামছে সবুজ মেরুন ব্রিগেড। প্রতিপক্ষ ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব ওড়িশা এফসি। চলতি মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি এএফসি কাপেও ভালো ফলাফল করতে মরিয়া সবুজ মেরুন ব্রিগেড। মঙ্গলবার এএফসিতেই ডি গ্রুপের প্রথম ম্যাচে মাঠে নামছে জুয়ান ফেরান্দোর দল। প্রতিপক্ষ ওড়িশা এফসি। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সন্ধ্যে ৭.৩০ টা থেকে শুরু হবে ম্যাচ। চলতি মরশুমে খাতায় কলমে দুরন্ত দল গড়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। খাতায় কলমে মোহনবাগান দল এগিয়ে থাকলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ ডুরান্ড কাপ চ্যাম্পিয়নরা।

ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে তিনি জানিয়েছেন,” মোহনবাগান দলগত ফুটবল খেলবে। ম্যাচের জন্য খুব কঠিন পরিশ্রম করছেন ফুটবলাররা। কারণ আমাদের বিপক্ষ দলও যথেষ্ট শক্তিশালী। খুব ভাল মানের ফুটবলার রয়েছে ওই দলে। তবে আমাদের দলেও অনেক ভাল প্লেয়ার রয়েছে।” পাশাপাশি, ডুরান্ড জয় এখন অতীত বলে জানিয়েছেন মোহন কোচ। তিনি বলেন,”ডুরান্ড জয় এখন অতীত। আমাদের উচিৎ বর্তমান ও ভবিষ্যত নিয়ে চিন্তা করার। ডুরান্ডে কি হয়েছে ভুলে নতুন করে শুরু করতে হবে।”
আরও পড়ুন যৌন সঙ্গমের সময় কন্ডোম খুলে ফেলেছিলেন ধর্ষণে অভিযুক্ত তারকা শ্রীলঙ্কান ক্রিকেটার, শুনানি জারি

এর আগে এএফসি কাপে গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে ব্যর্থ হয় সবুজ মেরুন। এবিষয়ে মোহনবাগান কোচ জানিয়েছেন, ” অতীতের খবর আমি রাখি। টুর্নামেন্টটি সত্যি কঠিন। তবে আমরা নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করব। নিজেদের স্ট্র্যাটেজি ঠিক রাখতে পারলে ভালো কিছু করা সম্ভব।”একই সঙ্গে ওড়িশা এফসির অভিজ্ঞ ও ভারতীয় মাটিতে অন্যতম সফল কোচ লোবেরা সম্পর্কেও সমীহ ধরা পড়ল মোহনবাগানের স্প্যানিশ কোচের গলায়। অপরদিকে, ফেরান্দো সম্পর্কেও সমীহ শোনা গেল লোবেরার গলায়। তিনি জানালেন, এই ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছেন। দুই স্প্যানিশ কোচের মস্তিষ্কযুদ্ধে শেষ হাসি কে হাসে সেদিকেই তাকিয়ে দুই দলের সমর্থকরা।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে