স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ সেপ্টেম্বর: বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়া সিরিজের বিরুদ্ধে ৩ টি একদিনের ম্যাচের প্রস্তুতি সিরিজ খেলবে ভারত। লক্ষ্য বিশ্বকাপের আগে দলকে আরও গুছিয়ে নেওয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম দুটি একদিনের ম্যাচের দল আগেই ঘোষণা করা হয়েছিল। সোমবার তৃতীয় বা সিরিজের শেষ ম্যাচের দল ঘোষণা করল বোর্ড।

প্রথম দুটি একদিনের দলে রয়েছে একাধিক চমক। ওই দলে জায়গা পাননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার মত তারকারা। রোহিত, বিরাট, হার্দিকদের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। এশিয়া কাপে প্রত্যাবর্তন করার পর থেকে ব্যাটিং ও কিপিংয়ে দুরন্ত ফর্মে রয়েছেন রাহুল। যদিও তৃতীয় ম্যাচের দলে এই ত্রয়ীকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসলে ভারতীয় ক্রিকেটে বর্তমানে স্তম্ভ এই ত্রয়ী। এশিয়া কাপে টানা খেলার পর তাই এঁদেরকে বিশ্রাম দেওয়ার সিধান্ত নিয়েছে বোর্ড। তৃতীয় ম্যাচে আবার ফেরানো হয়েছে বিশ্বকাপের আগে ম্যাচ ফিট করতে।

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে এশিয়া কাপের দলটিকে মোটামুটি ধরে রাখা হয়েছে। তবে একটি চমক রয়েছে। দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্র অশ্বিনকে। বিশ্বকাপের আগে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক তাহলে কি দেখে নিতে চাইছেন আশ্বিনকে? কারণ ঘরের মাঠে বসছে বিশ্বকাপের আসর। ঘরের পিচে যেকোনও সময় ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা এখনও রয়েছে অশ্বিনের।
আরও পড়ুন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে হার মুম্বই সিটি এফসির
গত আইপিএলেও তাঁর প্রমাণ মিলেছে। বিশ্বকাপের আগে তাহলে কি তাঁকে যাচাই করে নিতে চাইছে ভারতীয় বোর্ড? অশ্বিনের সঙ্গে দলে সুযোগ পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড। এশিয়ান গেমসে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। এশিয়া কাপের মত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলেও সুযোগ পেয়েছেন শুভমন গিল, ঈশান কিষান, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি। অক্ষর প্যাটেলের দলে থাকলেও, তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এশিয়া কাপে বাংলাদেশ ম্যাচে চোট পান অক্ষর।
https://x.com/BCCI/status/1703789170911818104?s=20
একনজরে দেখে নেওয়া যাক প্রথম দুটি একদিনের ম্যাচের দল: কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষান, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, এবং প্রসিদ্ধ কৃষ্ণ
https://x.com/BCCI/status/1703789629345001939?s=20
তৃতীয় ম্যাচের দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, অক্ষর পটেল (অনিশ্চিত), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?