Home » এশিয়াডের পদক থেকে একধাপ দূরে স্মৃতি মান্ধানারা

এশিয়াডের পদক থেকে একধাপ দূরে স্মৃতি মান্ধানারা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ সেপ্টেম্বর: এশিয়াডে পদকের খুব কাছে পৌঁছে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বৃষ্টিবিঘ্নিত কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে হারালেন স্মৃতি মান্ধানারা। প্রথমে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে ভারতের মেয়েরা। মালয়েশিয়ার ইনিংস শুরু হতেই নামে বৃষ্টি। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়। সিডিং পয়েন্টে নির্ভর করে ম্যাচ জিতে নেয় ভারত।

এশিয়াডে মহিলাদের ক্রিকেটে মুখোমুখি হয়েছিল ভারত ও মালেশিয়া দুই দল। ধারে ভারে, বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ভারতের থেকে অনেক পিছিয়ে মালেশিয়া। ফলে ম্যাচ যে এক পেশে হবে এটা আন্দাজ করা গিয়েছিল। এশিয়া কাপের পর এশিয়াডেও ভারতীয় ক্রিকেট দলকে পিছু করছে বৃষ্টি। বৃহস্পতিবার চিনের হাংজুতেও বৃষ্টির জন্য ম্যাচ শেষ করা যায়নি। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অস্থায়ী অধিনায়ক স্মৃতি মান্ধানা। হরমনপ্রীতের নির্বাসন থাকায় এই ম্যাচে দলকে নেতৃত্ব দেন স্মৃতি। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। আবহাওয়ার কারণে ম্যাচ ২০ ওভার থেকে কমিয়ে ১৫ ওভারে রাখা হয় ।

আরও পড়ুন: একদিনের ক্রিকেটে এক ম্যাচে শতরান ও পাঁচ উইকেট! জানেন এই বিরল কৃতিত্ব রয়েছে রয়েছে কোন কোন ক্রিকেটারদের? 

প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকে চালিয়ে খেলতে থাকেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালী বর্মা। প্রথম ৫ ওভারে অর্ধশতরান করে ফেলে ভারত। ১৬ বলে ২৭ রান করে আউট হন স্মৃতি। তারপর জেমাইমা রড্রিগেজের সঙ্গে জুটি বেঁধে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যান শেফালী। ৩৯ বলে ৬৭ রান করেন শেফালী। ৪ টি চার ও ৫ টি ছয় মারেন তিনি। ২৯ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন জেমাইমা। চার নম্বরে নেমে ৭ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলেন বাংলার মেয়ে রিচা ঘোষ। ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান করে ভারত।

১৭৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে মালেশিয়া। মাত্র ২ বল খেলা হওয়ার পর প্রবল বৃষ্টি নামে। বৃষ্টির জন্য আর একটি বলও খেলা হয়নি। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার জন্য ম্যাচে বাড়তি সুবিধা পেয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের মেয়েরা। সেমিফাইনালে জিততে পারলে এশিয়াডে একটি পদক ভারতের জন্য নিশ্চিত হয়ে যাবে।

About Post Author