Home » গভীর নিম্নচাপ! কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

গভীর নিম্নচাপ! কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক, ২৩ সেপ্টেম্বর:  উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে অতিভারী নিম্নচাপে পরিণত হয়েছে। আর গভীর নিম্নচাপ এর জেরে বৃহস্পতিবার থেকেই কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে তুমুল দুর্যোগ। সপ্তাহান্তেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর তুমুল দুর্যোগের পূর্বাভাস রয়েছে। জানা গিয়েছে,সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওয়া বদলের বিশেষ সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে সামান্য হাওয়া বদল হতে পারে। এছাড়া সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে এই বৃষ্টির কারণে এক ধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। গত কয়েকদিন ধরে গুমোট আবহাওয়ার কারণে কার্যত হাঁসফাঁস অবস্থা ছিল সাধারণ মানুষের। অবশেষে তা থেকে মুক্তি পাওয়া গেল।

আরও পড়ুন     লোকসভায় বিরোধী দলের সাংসদকে অশালীন আক্রমণ বিজেপি সাংসদের, তীব্র ভর্ৎসনা স্পিকারের

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল থেকেই আকাশ সাধারণত মেঘলা। কলকাতা ও তার আশপাশের এলাকায় সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৮ থেকে ৯২ শতাংশ। এদিকে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অতি ভারী নিম্নচাপ তৈরি হওয়ার কারণে পশ্চিমবঙ্গ, ওডিশা, মধ্যপ্রদেশ, গুজরাটে বুধবার রাত থেকেই একনাগাড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি।

পূর্বাভাস বলছে, শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি,পূর্ব ও পশ্চিম বর্ধমানে দিনভর ভারী বৃষ্টি হবে। মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে,অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে। মুম্বই, পুনে এবং মহারাষ্ট্রের অন্য শহরগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম,মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

About Post Author