সময় কলকাতা ডেস্ক, ২৩ সেপ্টেম্বর : মেট্রো রেলওয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে মোহনবাগান তথা কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য সুখবর বয়ে আনল।আইএসএলে রাতের ম্যাচ দেখে বাড়ি ফেরার উদ্বেগ ও দুশ্চিন্তা অনেকটাই কমল।ট্রেনপথে যারা যাতায়াত করেন, মেট্রোর সৌজন্যে ট্রেন ধরতে স্টেশনে যাওয়ার চাপ থাকছে না।ম্যাচ দেখে বাড়ি ফেরার জন্য অনেকটাই স্বস্তি। সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) শনিবারের ফুটবল ম্যাচ উপভোগ করতে পারেন।
শনিবার রাতে ফুটবল প্রেমীদের ম্যাচের পরে বাড়িতে ফিরে যাওয়ার বিষয়ে চিন্তা করতে হবে না কারণ মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ পূর্ব-পশ্চিম মেট্রো করিডোরে (গ্রিন লাইন) নির্ধারিত বাণিজ্যিক সময়ের পরে বিশেষ মেট্রো পরিষেবা চালাতে চলেছে।মোহনবাগান সুপার জায়ান্টস এবং পাঞ্জাব ফুটবল ক্লাবের মধ্যে আজকের ফুটবল ম্যাচের পরে, সল্টলেক স্টেডিয়াম এবং শিয়ালদহ স্টেশনগুলির মধ্যে একটি জোড়া মেট্রো পরিষেবা চালানো হবে।
আরও পড়ুন একদিনের বিশ্বকাপ ও আইসিসি ৱ্যাঙ্কিং
যে খবর সুখবর বয়ে এনেছে, সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম বিশেষ পরিষেবা সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে ছাড়া হবে রাত ১০ টায়।এবং এটি শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে ১০ টা ৭ মিনিটে ।দ্বিতীয় বিশেষ পরিষেবা সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে ১০টা বেজে ১০ মিনিটে ছেড়ে যাবে।এবং এটি ১০ টা ১৭ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে।এই দুটি বিশেষ পরিষেবা ফুলবাগান স্টেশনে থামবে যাত্রীদের ওঠা নামার জন্য।সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগান স্টেশনে বুকিং কাউন্টারগুলি সে সময় খোলা থাকবে।।
আরও পড়ুন মণিপুরে ২ মহিলাকে নিগ্রহের ঘটনায় কলকাতার রাজপথে ধর্নায় তৃণমূল মহিলা কংগ্রেস


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে