স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ সেপ্টেম্বর: এশিয়া গেমসে অভিযান শুরু করল ভারতের পুরুষ হকি দল। জয় দিয়ে এশিয়াডে উজবেকিস্তানকে ১৬ গোলের মালা ভারতের। গ্রুপের প্রথম ম্যাচে ভারত খেলতে নেমেছিল উজবেকিস্তানের বিরুদ্ধে। এশিয়া সেরাদের বিরুদ্ধে রবিবার কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারলনা উজবেকিস্তান। হরমনপ্রীতরা ম্যাচ জিতল ১৬-০ গোলে।
আরও পড়ুন এশিয়াড ক্রিকেটের সেমিফাইনালে ভারতের মেয়েরা

এশিয়ান গেমসের ক্রিকেটে ফাইনালে পৌঁছে গিয়ে পদক নিশ্চিত করেছে এক হরমনপ্রীতের দল। পিছিয়ে নেই আর এক হর মনপ্রীতের দলও। রবিবার হকির গ্রুপ পর্বের খেলায় উজেবেকিস্তানকে গোলের মালা পরাল ভারতের পুরুষ হকি দল। খেলার শুরু থেকে নিজেদের আধিপত্য দেখাতে শুরু করে ভারত। প্রথম গোলের জন্য ভারতকে অপেক্ষা করতে হয় মাত্র ৭ মিনিট। ভারতের হয়ে এদিন গোলের খাতা খোলেন ললিত কুমার উপাধ্যায়। ১২ মিনিটে ব্যবধান ২-০ করেন বরুণ কুমার। ১৭ মিনিটে ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন অভিষেক। এর ঠিক এক মিনিট পর ফের জালে বল জড়ায় ভারত। এবার গোলদাতা মনদীপ সিং। ২৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ললিত। ২৭ ও ২৮ মিনিটে গোল ফের উজবেকিস্তানের জালে বল জড়ান মনদীপ। নিজের হ্যাটট্রিকের পাশাপাশি ভারতের হয়ে ব্যবধান ৭-০ করেন তিনি।

দ্বিতীয়ার্ধেও গোলের ধারা বজায় রাখে ভারত। ৩৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের অষ্টম গোলটি করেন বরুণ। এর কিছুক্ষণের মধ্যে ব্যবধান ৯-০ করেন সুখজিৎ। ৩৮ মিনিটে ভারতের দশম গোলদাতা অমিত রুইদাস। ৪০ মিনিটে লাল কার্ড দেখেন গুরজিৎ সিং। ৫ মিনিট ১০ জনে খেলতে হয় ভারতকে। ১০ জন নিয়েও এই ৫ মিনিটে ২ টি গোল করে ভারত। ৪২ মিনিটে একাদশ গোলটি আসে অভিষেকের স্টিক থেকে। দ্বাদশ গোলটি করেন সামশের সিং। চতুর্থ কোয়ার্টারে আরও চারটি গোল করে ভারত। ৫১ মিনিটে উজেবকদের জালে ১৩ তম বার বল জড়ায় ভারত। এই গোলের মধ্যে দিয়ে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন বরুণ। দলের হয়ে চতুর্দশ গোলটিও আসে বরুণের স্টিক থেকে। ১ মিনিট পর ভারতের হয়ে ব্যবধান ১৫-০ করেন ললিত। ৫৭ মিনিটে উজবেকিস্তানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সঞ্জয়। তিনজন হ্যাটট্রিক সহ- ভারতের মোট আটজন খেলোয়াড় এই ম্যাচে গোল করেছেন।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার