Home » লা লিগায় দুরন্ত প্রত্যাবর্তন বার্সেলোনার, ২ গোলে পিছিয়ে পড়েও জিতলেন লেভানডস্কিরা

লা লিগায় দুরন্ত প্রত্যাবর্তন বার্সেলোনার, ২ গোলে পিছিয়ে পড়েও জিতলেন লেভানডস্কিরা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ সেপ্টেম্বর: এভাবেও ফিরে আসা যায়। লা লিগায় দুরন্ত প্রত্যাবর্তন বার্সেলোনার। ২ গোলে পিছিয়ে পড়েও জিতলেন লেভানডস্কিরালা লিগায় দুরন্ত প্রত্যাবর্তন বার্সেলোনার, ২ গোলে পিছিয়ে পড়েও জিতলেন লেভানডস্কিরাশনিবার অলিম্পিক লুইস স্টেডিয়ামে বার্সার প্রতিপক্ষ ছিল সেল্টা ভিগো। নিজেদের ঘরের ম্যাচে প্রথম ৮০ মিনিট ২-০ গোলের ব্যবধানে পিছিয়ে ছিল বার্সেলোনা। দল মরশুমের প্রথম ম্যাচ হেরে যাবে ভেবে বাড়িমুখী রওনা দেন অনেক দর্শক। তখন একটি ঝড় এসে এলোমেলো করে দিয়ে যায় ম্যাচের ফল। ১০ মিনিটের সেই ঝড়ে শুধু সমতা ফেরাননি জাভির ছেলেরা। পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন।

একটি দলের কাছে লড়াইটি ছিল লিগের শীর্ষস্থান ধরে রাখার। অপর দলটির কাছে অবনমন বাঁচানোর। এই অসম লড়াইয়ে সেল্টা ভিগোর বিরুদ্ধে শেষ মুহূর্তে গোলে মুখরক্ষা হল বার্সেলোনার। খেলার বয়স তখন ১৯ মিনিট। জর্গেন লারসেনের গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। প্রথমার্ধে গোলশোধের বিক্ষিপ্ত কিছু সুযোগ পেয়েছিল বার্সা। তবে কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধের আক্রমণের ঝাঁঝ বাড়ায় জাভি বাহিনী।

৭৬ মিনিটে খেলার গতির বিপরীতে গিয়ে আবার গোল হজম করে বার্সেলোনা। দ্বিতীয় গোলটি আসে গ্রিক ফরোয়ার্ড তাসোস ডভিকাসের পা থেকে। ৮০ মিনিট পর্যন্ত ম্যাচের রাশ না থাকলেও স্কোরবোর্ড ছিল সেল্টার পক্ষে।

আরও পড়ুন: গোলের ধারা অব্যাহত হাল্যান্ডের, প্রিমিয়ার লিগে জয় ম্যাঞ্চেস্টার সিটি, ইউনাইটেডের

খেলার ৮১ মিনিটে শুরু হয় বার্সা ঝড়। জোয়াও ফেলিক্সের পাস থেকে একটি গোলের ব্যবধান কমান লেভানডস্কি। দ্বিতীয় গোলটিও আসে পোল্যান্ডের এই স্ট্রাইকারের পা থেকে। সমতাসূচক গোলটির পিছনে অবদান ছিল পর্তুগিজ উইং ব্যাক জোয়াও ক্যানসেলোর। নির্ধারিত সময় শেষ হওয়ার ১ মিনিট আগে বার্সাকে জয়সূচক গোলটিও এনে দেন ক্যানসেলো।

ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলার হলেও দলে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না। গত মরশুমে লোনে বায়ার্নে যোগ দিলেও বেশির ভাগ সময় কাটাতে হয়েছিল ডাগআউটে। এই ম্যাচে নিজেকে নতুন করে চেনালেন ক্যানসেলো। তাঁর বুদ্ধিদীপ্ত ফুটবলেই শেষ মুহূর্তে ৩ পয়েন্ট ঘরে তুলল বার্সেলোনা।

About Post Author