স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ সেপ্টেম্বর: বিশ্বকাপের ভারতীয় দলে বিশাল রদবদল। শেষমুহূর্তে দলে সুযোগ পেলেন তারকা বোলার। দলের এক তরকা ক্রিকেটার চোটের কারণে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় অভিজ্ঞ ক্রিকেটারে ভরসা রাখলেন নির্বাচকরা।

বিশ্বকাপ শুরু হতে বাকি আর হাতে গোনা কয়েকটা দিন। ইতিমধ্যেই ভারতে পৌঁছতে শুরু করেছে বিশ্বকাপে সুযোগ পাওয়া দলগুলি। ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে রয়েছেন বিশ্বকাপের জন্য। তবে বিশ্বকাপ শুরুর একসপ্তাহ আগে ভারতীয় দলে রদবদলের ঘোষণা করল ভারত। এশিয়া কাপে চোট পান ভারতের অলরাউন্ডার অক্ষর প্যাটেল। চোট পেলেও বিশ্বকাপের প্রাথমিক তালিকায় তাঁকে রাখা হয়েছিল। তবে অক্ষর কবে সুস্থ হয়ে ফিরবেন ঠিক নেই। সম্ভবত বিশ্বকাপের আগে বাইশ গজে দেখা যাবে না অক্ষরকে। তাঁর পরিবর্তে রবিচন্দ্রন অশ্বিনকে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করল ভারত।

আরও পড়ুন: ‘এইট হানড্রেডের’ প্রচারে শহরে এক মঞ্চে মুরলী- সৌরভ, একসময়ের প্রতিদ্বন্দ্বীকে প্রশংসায় ভরালেন দুজনে
বিশ্বকাপের নির্বাচিত ১৫ সদস্যের দলে অশ্বিনের অন্তর্ভুক্তি দলের গভীরতা বাড়াবে। বর্তমান ভারতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারের মধ্যে অন্যতম অশ্বিন। ২০১১ সালে ধোনির নেতৃত্বাধীন যে ভারতীয় দল বিশ্বকাপ জিতেছিল, সেই দলেরও সদস্য ছিলেন অশ্বিন। এইবার ভারত বিশ্বকাপ জিতলে কোহলির পাশাপাশি অশ্বিনেরও এটি দ্বিতীয় বিশ্বকাপ জয় হবে। অক্ষর চোট পাওয়ায় ভারতীয় দলে ছিলেন দুই স্পিনার। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। সেই তালিকায় যুক্ত হল অশ্বিনের নাম।

এশিয়া কাপের দলে সুযোগ পাননি ভারতের অভিজ্ঞ স্পিনার। অস্ট্রেলিয়া বিরুদ্ধে দলে ফেরানো হয়েছিল অশ্বিনকে। দেড় বছর পর এক দিনের দলে ফেরেন অশ্বিন। নিরাশ করেননি নির্বাচকদের। প্রথম দুটি একদিনের ম্যাচ খেলে নেন ৪ টি উইকেট। তখন আভাস মিলেছিল। বিশ্বকাপে থিঙ্ক ট্যাঙ্কের ভাবনায় রয়েছে অশ্বিনের নাম। সেই আভাসে এবার মিলল সরকারি সিলমোহর।
একনজরে দেখে নেওয়া যাক কেমন হল বিশ্বকাপের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঈশান কিশন, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার