সময় কলকাতা ডেস্ক : ভারত পাকিস্তানকে এভাবে দুরমুশ করবে তা ভাবা যায় নি।ভারতীয় হকি দলের কাছে গুনেগুনে দশ গোল খেল পাকিস্তান,যা ইতিহাসে নেই। ১০-২ গোলে পাকিস্তানকে হারিয়ে দিল ভারতীয় হকি দল। ভারত – পাকিস্তান হকি ম্যাচে একে অন্যকে ৭ গোল দেওয়ার রেকর্ড ভেঙে গেল এবারের এশিয়াডে। এশিয়ান গেমস 2023 -র পুল এ ম্যাচে ভারতীয় পুরুষ দল শনিবার গংশু ক্যানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে হ্যাংঝুতে পাকিস্তানের সাথে তাদের প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানকে শুধু ধরাশায়ী করল তাই নয়, ভারী রোলার চালিয়ে দিল পাকিস্তান দলের ওপরে।
আরও পড়ুন হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরা, ভারতকে হারিয়ে একদিনের সিরিজে সম্মান রক্ষা অস্ট্রেলিয়ার
হকি সুপারস্টার হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে, টিম ইন্ডিয়া ৮ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় । প্রথম কোয়ার্টারের শেষে খেলার ফল ছিল ২-০। দ্বিতীয় কোয়ার্টারের শেষে ৪ -০ গোলে এগিয়ে যায় ভারত । তৃতীয় কোয়ার্টারে পাকিস্তান কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তৃতীয় কোয়ার্টারে আরও ব্যবধান বাড়িয়ে নেয় ভারত এবং তৃতীয় কোয়ার্টারের শেষে খেলার ফল হয় ৭-২। শেষ কোয়ার্টারে ভারত আরও তিনটি গোল করে ফেলে। দশ গোল করেও ভারতীয়দের মধ্যে কোন আত্মসন্তুষ্টি দেখা যায়নি। তারপরও গোল করার চেষ্টা চালায় তারা। যদিও শেষ সাত মিনিটে ভারত কোনও গোল দিতে পারে নি তবুও পাকিস্তানকে ৫৩ মিনিটের মধ্যেই দশ গোলের মালা পরানো হয়ে যায়। গড়া হয়ে যায় ইতিহাস।
আরও পড়ুন মোহনবাগানকে হারিয়ে কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক মহামেডানের


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে