Home » জোড়া গোলে বাজিমাত করলেন ক্লেটন,আইএসএলে জিতল ইস্টবেঙ্গল

জোড়া গোলে বাজিমাত করলেন ক্লেটন,আইএসএলে জিতল ইস্টবেঙ্গল

সময় কলকাতা ডেস্ক, ৩০ সেপ্টেম্বর : প্রথমবারের মত আইএসএলে হায়দ্রাবাদ সিটি এফির বিরুদ্ধে জয়, ফলে মাসের শেষ দিন ভালোই কাটল ইস্টবেঙ্গলের। সংযোজিত সময়ে ক্লেটন সিলভার অনবদ্য ফ্রিকিক ইস্টবেঙ্গলকে তিন পয়েন্ট এনে দিল। ক্লেটনের জোড়া গোলে হায়দ্রাবাদ সিটি এফসিকে ২-১ গোলে গোলে হারিয়ে ইস্টবেঙ্গল তিন পয়েন্ট ঘরে তুলল, যদিও খেলা শুরুর আট মিনিটের মধ্যে গোল খেয়ে পিছিয়ে পড়ে লাল হলুদ। দু মিনিটের মধ্যে গোল শোধ করে দেন ক্লেটন। আক্রমণ – প্রতি আক্রমণের  মধ্যে শেষ হাসি হাসে ইস্টবেঙ্গল-ই । সাওল ক্রেসপোকে বক্সের বাইরে ফাউল করা হলে চোখ ধাঁধানো ফ্রিকিক থেকে গোল করে যুবভারতী মাতিয়ে দেন ক্লেটন সিলভা।আইএসএলে দু ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের সংগ্রহ চার পয়েন্ট।

About Post Author