স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ অক্টোবর: প্রিমিয়ার লিগে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে হার ৯ জনের লিভারপুলের। শনিবার টটেনহ্যামের বিরুদ্ধে ২-১ গোলে হারল অলরেডরা। টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখল ইউরেগণ ক্লপের ছেলেরা। দুটি লাল কার্ড হওয়ায় বেশিরভাগ সময় ৯ জন নিয়ে খেলে লিভারপুল।

ম্যাচের শেষে বিধ্বস্ত দেখাচ্ছিল লিভারপুলের জার্মান কোচকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলে গেলেন, “এর থেকে পক্ষপাতদুষ্ট খেলা আমি দেখিনি।” আসলে বলতে চেয়েছিলেন আরও অনেক কথা। প্রকাশ করতে চেয়েছিলেন জমে থাকা ক্ষোভ। কিন্তু অভিজ্ঞ কোচ জানেন এই সময় মাথা ঠান্ডা রাখা বুদ্ধিমানের কাজ। নাহলে দলের বিপদ বাড়তে পারে। লিভারপুল কোচের ক্ষোভ ম্যাচ অফিসিয়াদের নিয়ে।

শনিবার লিভারপুল টটেনহ্যাম ম্যাচের দায়িত্বে ছিলেন যাঁরা। ম্যাচের মাত্র ২৬ মিনিটে দশজনে হয়ে যায় লিভারপুল। তাঁদের মিডফিল্ডার কুর্টিস জোনসকে সরাসরি লালকার্ড দেখান রেফারি। দশজন নিয়েও লড়াই চালিয়ে যায় ক্লপের ছেলেরা। লিভারপুলকে এগিয়ে দিয়েছিলেন লুই ডিয়াজ। তবে অফসাইডের জন্য গোল বাতিল করেন রেফারি। খেলার ৩৬ মিনিটে প্রতি আক্রমণে গোল পায় টটেনহ্যাম। গোল করেন দক্ষিণ কোরিয়ার উইঙ্গার সং হিউং মিন। গোল খেয়েও দমে যায়নি লিভারপুল। প্রথমরার্ধের শেষদিকে সমতা ফেরায় তারা। গোল করেন ডাচ ফরওয়ার্ড কোডি গাকপো।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ করছিল লিভারপুল। তবে গোলের দেখা পায়নি। ৬৯ মিনিটে ফের ধাক্কা খায় অল রেডরা। পর্তুগিজ ফরোয়ার্ড জোটাকে লালকার্ড দেখান রেফারি। নয়জনে হয়ে যায় লিভারপুল। তবু নিজেদের সবটুকু দিয়ে টটেনহ্যামকে এই সুবিধে নিতে দেননি ভ্যান ডাইকরা, মহম্মদ সালাহরা। ম্যাচে মোট ৬৫ শতাংশ বল নিজেদের দখলে রেখেও গোল পাচ্ছিল না স্পার্স। রিচার্লিসন, সনদের একের পর আক্রমণ দারুণ দক্ষতায় বাঁচিয়ে দেন লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন। ম্যাচের নায়ক তিনিই। তবে শেষ মুহূর্তে পোরোর ক্রস ক্লিয়ার করতে গিয়ে বল জালে জড়িয়ে দেন মাতিপ। এই ম্যাচে জিততে পারলে শীর্ষে থাকা সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারত লিভারপুল।

আরও পড়ুন:প্রিমিয়ার লিগে হার ম্যাঞ্চেস্টার দুই দলের, জয় আর্সেনালের
ম্যাচের রেফারিং নিয়ে দুঃখ প্রকাশ করেছে পিজিমল বা ম্যাচ অফিসিয়ালদের সরকারি সংস্থা। তাঁরা জানিয়েছে ম্যাচে কিছু ভুল সিদ্ধান্তের শিকার লিভারপুল। দুটি লাল কার্ড ও গোল বাতিলের সিধান্ত নিয়ে অসন্তুষ্ট তাঁরা। অন্যদিকে লিভারপুল সমর্থকরা এই ম্যাচের রিপ্লের দাবি জানিয়েছে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার