স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ অক্টোবর: এশিয়ান গেমসের স্বপ্নের দৌড় ভারতীয় শ্যুটারদের।শ্যুটিংয়ের হাত ধরে এশিয়াডে ফের সোনা জয় ভারতের। রবিবার পুরুষদের ট্রাম্প ইভেন্টের দলগত বিভাগে সোনা জিতল ভারত। ভারতের হয়ে স্বপ্নের সোনা জয় নিশ্চিত করলেন কিনান দারিয়াস, জোরাভার সিংহ সান্ধু এবং টি পৃথ্বীরাজ। চলতি এশিয়াডের শ্যুটিংয়ে এটি ভারতের সপ্তম সোনা। শ্যুটিংয়ে এতগুলি সোনার পদক ভারত এর আগে জেতেনি। সব মিলিয়ে প্রতিযোগিতায় একাদশ তম সোনা জয় ভারতের।

এর আগে গেমসে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড ছিল কুয়েতের। তাঁদের রেকর্ড পয়েন্ট ছিল ৩৫৭। রবিবার সেই রেকর্ড ভেঙে নয়া নজির গড়লেন ভারতের তিন শ্যুটার। এদিনের লড়াই ছিল ত্রিমুখী। ভারতের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছিল আয়োজক দেশ চিন ও এই গেমসে রেকর্ড গড়া কুয়েত। প্রথম রাউন্ডে বাকি দুই দেশকে পিছনে ফেলে ভারত। ভারতের পয়েন্ট ছিল ৭৪। ৭৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে ছিল চিন। ৭২ পয়েন্ট পায় কুয়েত। দ্বিতীয় রাউন্ডে ভারত ও চিনকে টেক্কা দেয় কুয়েত। কুয়েত স্কোর করে ৭৩ পয়েন্ট। ৬৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থান ভাগাভাগি করে নেয় ভারত ও চিন। তৃতীয় রাউন্ডে ৭২ পয়েন্ট পায় ভারত ও কুয়েত। ৭০ পয়েন্ট তুলে কিছুটা পিছিয়ে পড়ে চিন। চতুর্থ রাউন্ডে বাকি দুই দেশকে টেক্কা দিয়ে অনেকটা এগিয়ে যায় ভারত। চতুর্থ রাউন্ডে ভারতের স্কোর ৭৪। সেখানে কুয়েত ৭২ ও চিন ৬৯ পয়েন্ট তোলে। এই রাউন্ডের পর মোটামুটি নিশ্চিত হয়ে যায় সোনা পাওয়ার লড়াই হবে মূলত ভারত ও কুয়েতের মধ্যে।

আরও পড়ুন: ৯ জনে লড়াই করেও সংযুক্তি সময়ের আত্মঘাতী গোলে হার লিভারপুলের
পঞ্চম তথা শেষ রাউন্ডে ভারত স্কোর করে ৭২ পয়েন্ট। স্নায়ুর চাপ না ধরে রাখতে পেরে কুয়েত শেষ করে ৭২ পয়েন্টে। এই দুই পয়েন্টের ব্যবধানে সোনা হয় নিশ্চিত করেন দারিয়াসেরা। পাঁচ রাউন্ড শেষে ভারতের মোট স্কোর ৩৬১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে শেষ করা কুয়েতের স্কোর ৩৫৯ পয়েন্ট। আর ৩৫৪ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে শেষ করতে হয়েছে চিনকে।

পুরুষদের পাশাপাশি মহিলাদের ট্র্যাপের দলগত ইভেন্টে রূপো জিতেছে ভারত। ভারতের হয়ে রূপো নিশ্চিত করেছেন রাজেশ্বরী কুমারী, মনীষা কের এবং প্রীতি রজক। সব মিলিয়ে রবিবারও শুটিংয়ে সোনার লক্ষ্যভেদ করায় অবিচল থেকেছে ভারতীয় শ্যুটাররা।


More Stories
ইউএস ওপেন : ছিটকে গেলেন আলকারাজ
ঈশান কিষানের পরাক্রমে দলীপ ট্রফি জয়ের দোরগোড়ায় পূর্বাঞ্চল
আবার বারাসাতে খেলতে নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল