স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ অক্টোবর: প্রত্যাশা মত এশিয়ান গেমসে সোনা জিতলেন নীরজ চোপড়া। জাকার্তার পর হাংজুতে সোনা জিতলেন ভারতের সোনার ছেলে নীরজ। পুরুষের জ্যাভলিন থ্রো-তে ৮৮.৮৮ মিটার দূরত্বে বর্শা ছুড়ে সোনা নিশ্চিত করলেন তিনি। এই ইভেন্টে রুপোও এসেছে ভারতের ঘরে। রুপো জিতেছেন ওড়িশার কিশোর জেনা। ৮৭.৫৪ মিটার দূরত্বে বর্শা ছুঁড়েছেন তিনি। ফলে একই ইভেন্ট থেকে সোনা-রুপো দুটোই এল ভারতের ঘরে। গোটা ইভেন্টে ভারতীয় দুই ক্রীড়াবিদ দাপট দেখিয়ে গেলেন। তবে দেশকে এই খেলায় অতীতে সাফল্য এনে দেওয়া নীরোজের উপর প্রত্যাশা ছিল। তবে এদিনের সেরা আবিষ্কার অবশ্যই কিশোর।

তবে কিশোরের পক্ষে কাজটি যথেষ্ট কঠিন ছিল। কারণ বিপক্ষে বিশ্বের সেরা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ। তবু প্রতিযোগিতার বদলে কিশোরের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন নীরজ। দুই ভারতীয়র লড়াইয়ে যে এগিয়ে যাচ্ছিলেন অপরপক্ষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। উৎসাহ বাড়িয়েছেন। যা দৃষ্টি আকর্ষণ করেছে ক্রীড়া মহলের। একটা সময় হেভিওয়েট নীরজকে টেক্কা দিয়ে দিয়েছিলেন কিশোর মনে হয়েছিল অঘটন ঘটিয়ে সোনা নিয়ে যাবেন তিনিই। কিন্তু পরের থ্রোতেই নীরজ নিজের প্রতিভার পরিচয় দিলেন। চতুর্থ রাউন্ডের থ্রো-তে পদক নিশ্চিত করেন নীরজ। সাধারণত প্রথম তিন রাউন্ডে পদক নিশ্চিত করেন নীরজ।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমস হকির ফাইনালে ভারত
যদিও এই ইভেন্ট সাক্ষী থাকল যথেষ্ট নাটকীয়তার। স্টার্ট লিস্টে নীরজের নাম ছিল দ্বিতীয় রাউন্ডে। কিশোরের নাম ছিল চার নম্বরে। নীরজের প্রথম প্রয়াসে প্রযুক্তিগত কারণে পরিমাপই করা যায়নি। ফলে নীরজকে দ্বিতীয়বার বর্শা ছুড়তে। বেশ বিরক্ত দেখাচ্ছিল ভারতীয় ক্রীড়াবিদকে। নীরজ প্রথম রাউন্ডে ছোড়েন ৮২.৩৮ মিটার। ওই রাউন্ডে সামনে পিছিয়ে ছিলেন কিশোর। তিনি ছোড়েন ৮২.১৬ মিটার। প্রথম রাউন্ডের শেষে প্রথম দুটি স্থান দখল করেন তাঁরা। ইভেন্ট শেষ হওয়ার আগে এক বার নিজেদের মধ্যে জায়গা বদল ছাড়া বিশেষ পরিবর্তন হয়নি।

দ্বিতীয় রাউন্ডে স্বমহিমায় পাওয়া যায় নীরজকে। তিনি ছোড়েন ৮৪.৪৯ মিটার। অনেকটা পিছিয়ে পড়েন কিশোর। তাঁর দূরত্ব ছিল ৭৯.৭৬ মিটার। তবে এ বারও কিছুটা ধোঁয়াশা তৈরি হয়। কিশোরের থ্রো ফাউল বলে বাতিল ঘোষণা করেন রেফারি। যদিও স্বদেশী প্রতিদ্বন্দ্বীর পাশে দাঁড়াতে দেখা যায় নীরজকে। কিশোরের থ্রো খতিয়ে দেখার পর সিদ্ধান্ত পরিবর্তন করেন তাঁরা।
তৃতীয় রাউন্ডে নীরজকে পিছনে ফেলেন কিশোর। কারণ প্রথম জনের তৃতীয় রাউন্ড ফাউলের জন্য বাতিল হয়। যদিও নীরজ তা নিয়ে কোনও প্রতিবাদ করেননি। কিশোর এই রাউন্ডে ছোড়েন ৮৬.৭৭ মিটার। ছুটে এসে কিশোরকে আলিঙ্গন করে অভিনন্দন জানান নীরজ। প্রথম তিনটি রাউন্ডের পর বাদ পড়েন বাকি ছ’জন খেলোয়াড়।
চতুর্থ প্রয়াসে নিজের সেরাটা বেরিয়ে আসে নীরজের। ৮৮.৮৮ মিটার বর্শা ছোড়েন তিনি। কিশোরকে টপকে আবার প্রথম স্থানে চলে আসেন নীরজ। এ বার দেখা গেল উল্টো চিত্র। কিশোর এসে আলিঙ্গন করেন নীরজকে। চতুর্থের প্রয়াসে কিশোরের দূরত্ব ছিল ৮৭.৫৪ মিটার। পঞ্চম প্রয়াসে নীরজ ছোড়েন ৮০.৮০ মিটার। এই রাউন্ডে কিশোরের প্রয়াস ফাউল হয়।

ষষ্ঠ প্রয়াস ফাউল হয় নীরজের। কিন্তু তাতে অবস্থানের পরিবর্তন হয়নি। শেষ প্রয়াস ছিল কিশোরের। এই রাউন্ডেও ফাউলের জন্য বাতিল হয় তাঁর থ্রো। দ্বিতীয় স্থানে থেকে রূপো নিয়ে সন্তুষ্ট থাকতে হল কিশোরকে। জাকার্তার পর ফের একটা এশিয়ান গেমসে সোনা পেয়ে নিজের পদক ভান্ডার আরও সমৃদ্ধ করলেন নীরজ। উজ্জ্বল করলেন দেশের গৌরব।


More Stories
আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু ডুরান্ড,এগিয়ে কে, দেখবেন কোথায়?
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত
একই দিনে জন্ম, দুই ফাস্ট বোলারকে দিয়ে আক্রমণ শুরু ভারতের