স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ অক্টোবর: এশিয়ান গেমসে ফের সোনা জয় ভারতের। স্কোয়াশের মিক্সড ডাবলসে সোনা জিতল ভারত। ভারতের হয়ে সোনা জয় নিশ্চিত করেন দীপিকা পাল্লিকাল এবং হরিন্দর পাল সিংহ সান্ধু। মালয়েশিয়ার প্রতিপক্ষকে ফাইনালে হারালেন দীপিকা-হরিন্দর জুটি। ফাইনালে খেলার ফল ভারতীয় জুটির পক্ষে ১১-১০, ১১-১০। বৃহস্পতিবার দিনের দ্বিতীয় সোনাটি নিশ্চিত করলেন এই ভারতীয় জুটি।

বৃহস্পতিবার হাড্ডাহাড্ডি ম্যাচে দ্বিতীয় সোনা জয় ভারতের। প্রথমে মেয়েদের কম্পাউন্ড তীরন্দাজির দলগত বিভাগে সোনা এসেছিল ভারতের ঝুলিতে। ওই ম্যাচেও চাইনিজ তাইপেইয়ের জুটির সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই করতে হয় ভারতীয় তীরন্দাজদের। স্কোয়াশে মালেশিয়ান জুটির বিরুদ্ধে কঠিন লড়াই করতে হল ভারতীয় স্কোয়াশ দলকে। ভারতীয় জুটিকে জোর টেক্কা দিলেন মালয়েশিয়ার আজ়মান আইফা এবং মহম্মদ কামাল জুটি। যদিও দিনের শুরুটা ভালো হয়নি তাঁদের। ফাইনালের অনেকটা পিছিয়ে পড়ে শুরু করেন দীপিকারা। একটা সময়ে ২-৫ ব্যবধানে পিছিয়ে যায় ভারত। তবু চাপের মুখে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ম্যাচ বের করে নিলেন দীপিকা-হরিন্দর জুটি। চলতি এশিয়ান গেমসে স্কোয়াশ থেকে দ্বিতীয় সোনা জিতল ভারত। এই খেলায় এখনও পর্যন্ত মোট ৪ টি পদক এসেছে ভারতের ঝুলিতে। এবারের এশিয়ান গেমসে ২০তম সোনা জয় ভারতের।

আরও পড়ুন: দুই প্রাক্তন মোহনবাগানীর গোল, আইএসএলে প্রথম হার ইস্টবেঙ্গলের
কথায় আছে সকাল দেখে টের পাওয়া যায় দিনটা কিরকম যাবে।এশিয়ান গেমসে স্কোয়াশের শেষ দিন বৃহস্পতিবার। শেষ দিনের শুরুটা সোনা দিয়ে করলেন ভারতের মিক্সড ডাবলস জুটি। পুরুষদের সিঙ্গেলস ইভেন্টে কি আরও একবার উড়তে দেখা যাবে তিরঙ্গা পতাকা?
প্রসঙ্গত, দীপিকা পাল্লিকাল ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিকের অর্ধাঙ্গিনী। বৃহস্পতিবার মিক্সড ডাবলসে যখন তিনি কোর্টে নামেন তখন তাঁদের সমর্থন করতে এসেছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। শিবম দুবে, ওয়াশিংটন সুন্দরদের দেখা গিয়েছে তাঁদের সমর্থনে। এশিয়ান গেমসে দেশের হয়ে সোনা জেতার সুযোগ রয়েছে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের। শুক্রবার এশিয়ান গেমসের সেমিফাইনাল নামছেন রুতুরাজ গায়কোয়াড়দের। প্রতিপক্ষ বাংলাদেশ। বাংলাদেশকে হারাতে পারলেই পদকের আরও কিছুটা কাছে পৌঁছে যাবে ভারত।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?