Home » ডেঙ্গি আক্রান্ত গিলের বদলি, দুই ক্রিকেটারের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে

ডেঙ্গি আক্রান্ত গিলের বদলি, দুই ক্রিকেটারের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ অক্টোবর: বিশ্বকাপের শুরুতেই ধাক্কা খেয়েছে ভারতীয় (Indian Cricket Team) শিবির। ডেঙ্গি(Dengue) আক্রান্ত হয়ে বিশ্বকাপের (ICC World Cup) প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) বিরুদ্ধে খেলতে পারেননি শুভমন (Shubman Gill)। দ্বিতীয় ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা নেই। তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধেও খেলতে পারবেন না ভারতীয় ওপেনার। বিশ্বকাপের বাকি সময়ে তাঁকে পাওয়ার ব্যাপারেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। শুভমনের বদলি নেওয়ার ব্যাপারেও চিন্তা ভাবনা শুরু করছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। উঠে আসছে দুই ক্রিকেটারের নাম। 

বিশ্বকাপের দরজা খুলতে পারে ভারতের দুই ক্রিকেটারের সামনে। সেই দুজন হলেন রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল। ভারতের একটা দল যখন বিশ্বকাপের প্রস্তুতি করছিল, তখন দেশকে এশিয়ান গেমসে নেতৃত্ব দিয়েছিলেন রুতুরাজ। এশিয়ান গেমসে তাঁর নেতৃত্বেই প্রথমবারের জন্য সোনা জয় করে ভারত। সেই দলের আর এক সদস্য হলেন যশস্বী জয়সওয়াল। তিনিও ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্কের ভাবনার মধ্যে রয়েছেন। বিশ্বকাপের পরের ম্যাচগুলিতে গিলকে পাওয়া না গেলে এই দুজনের সামনে বিশ্বকাপের দরজা খুলে যেতে পারে। 

আরও পড়ুন: অলরাউন্ডার স্যান্টনারের দাপটে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে জয় নিউজিল্যান্ডের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গিল না খেলায় রোহিতের সঙ্গে ওপেন করেছিলেন ঈশান কিষান। তবে ওই ম্যাচে ডাহা ফেল। স্টার্কের প্রথম বলেই আউট হয়ে দলের চিন্তা বাড়িয়েছেন ঈশান। ফলে গিলের বদলি হিসেবে রুতুরাজ বা যশস্বীর কথা ভাবছে থিঙ্ক ট্যাঙ্ক। বুধবার দিল্লিতে ভারত যখন আফগানিস্তানের মুখোমুখি হবে, তখন ভারতীয় নির্বাচকদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি নির্ভর করছে ভারতীয় দলের ম্যানেজমেন্টের উপর। যদি তাঁরা গিলের বদলি হিসেবে কাউকে চায় তাহলে এঁদের একজনকে নেওয়া হতে পারে। যদিও গিলের জন্য অপেক্ষাও করতে পারে তাঁরা। 

জীবনের প্রথম একদিনের বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে শুভমনের সামনে। তবে প্রথম ম্যাচের আগেই ডেঙ্গি আক্রান্ত হন ভারতীয় ওপেনার। তাঁর রক্তে স্বাভাবিকের থেকে কম প্লেটলেট পাওয়া যায় । সোমবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় শুভমনকে। যদিও মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই খেলার মত পরিস্থিতিতে নেই শুভমন। 

About Post Author