সময় কলকাতা ডেস্ক,১৬ অক্টোবর : একবার নয়, তিন-তিন বার অস্কারে মনোনয়ন পেয়েছিলেন পাইপার লরি এবং তাঁর নাম চিরকাল স্বর্ণাক্ষরে থেকে যাবে হলিউডে।আর কিছুর জন্য না হলেও ডেস অফওয়াইন অ্যান্ড রোসেস-এবং এরকমই আরও কয়েকটি বিখ্যাত চলচ্চিত্রের জন্য তাঁকে চলচ্চিত্র প্রেমীরা মনে রাখবে । চলে গেলেন প্রবাদ প্রতিম অভিনেত্রী পাইপার লরি।
রবিবার জানা গিয়েছে,হলিউড অভিনেত্রী পাইপার লরি , লস অ্যাঞ্জেলেসে ১৪ অক্টোবর, ২০২৩-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনবারের অস্কার মনোনীত এবং এমি বিজয়ী ৯১ বছর বয়সে মারা যান এবং কিছুক্ষণ ধরে পাইপার লরি বয়সজনিত স্বাস্থ্য সমস্যার জন্য ভুগছিলেন।
আরও পড়ুন দ্যা টেক্সাস চেইনসো ম্যাসাকার III-খ্যাত পরিচালক জেফ বুর প্রয়াত
তাঁর প্রকৃত নাম রসেট্টা জ্যাকবস। ১৯৩২ সালে জন্মগ্রহণ করা রসেট্টা ১৯৫০ সালে পাইপার লরি নামে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন। ১৯৫০ থেকে ১৯৫৫পর্যন্ত একের পর এক সাড়া জাগানো চলচ্চিত্রে তাঁকে অভিনেত্রী হিসেবে দেখা যায়।এই সময় তিনি ফ্রান্সিস গোস টু দ্য রেস (১৯৫১), হ্যাজ এনিবডি সিন মাই গাল (১৯৫২), নো রুম ফর দ্য গ্রুম (১৯৫২) এরকম কিছু চলচ্চিত্রে অভিনয় করতে শুরু করেছিলেন। শেষের নামটি স্মরণীয় – টনি কার্টিসের সাথে তিনি যে চারটি চলচ্চিত্র করেছিলেন – তার মধ্যে নো রুম ফর দ্যা গ্রূম বিশেষ উল্লেখযোগ্য ।এরপরে
মিসিসিপি গ্যাম্বলার (১৯৫৩) এবং এন্ট মিসবিহেভিন’ (১৯৫৫) সহ বহু চলচ্চিত্রে তিনি নজর কেড়েছেন।।
আরও পড়ুন চলে গেলেন কর্ণ-কুন্তী সংবাদের কর্ণ, কুন্তী চলে গেছেন অনেক আগেই


More Stories
ভারতের জিততে চাই ২২৬ রান
জন্মদিনে সোনার মেয়ে লাভলিনার সাফল্য
সেলিংয়ে ঐতিহাসিক রুপো