স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ অক্টোবর: ক্রিকেটের পর ফুটবলেও ধাক্কা বাংলার। সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) পঞ্জাবের (Punjab Football) বিরুদ্ধে ৩-০ গোলে হার বাংলার (Bengal Football) । এই হারের ফলে প্রতিযোগিতার মূলপর্বে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হল জীতেন মূর্মুরা। মোহালিতে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে হারতে হয়েছে। সেই ক্ষত মেরামতের আগে ফের ধাক্কা বাংলার। এবার ফুটবলে। সন্তোষ ট্রফিতে হারতে হল বাংলার ছেলেদের।
আরও পড়ুন Syed Mushtaq Ali Trophy: মহারাষ্ট্রের তাণ্ডবে ব্যাটিংয়ের সামনে ধরাশায়ী বাংলা
সন্তোষ ট্রফি হয় দুটি পর্বে। প্রথমটি বাছাই পর্বে খেলা হয়। তারপর হয় মূলপর্বে। কারণ পঞ্জাব ম্যাচের আগে চারটির মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে রঞ্জন চৌধুরীর ছেলেরা। বাছাই পর্বের গণ্ডি টপকাতে পঞ্জাবের বিরুদ্ধে জিততেই হত। তবে সেই তাগিদ দেখা গেল না বাংলার ফুটবলারদের মধ্যে। ম্যাচের ২১ মিনিটে এগিয়ে যায় পঞ্জাব। গোল করেন আসিফ আলি খান। প্রথমার্ধে আর গোল পায়নি কোনও দল। দ্বিতীয়ার্ধে আশা ছিল গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপাবেন বাংলার ফুটবলাররা। কিন্তু ঘটল উল্টোটা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল হজম করে বাংলা। ৪৮ মিনিটে পঞ্জাবের হয়ে গোল করেন আকাশদীপ সিং। ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আগে আরও একটি গোল হজম করে বাংলা। ৮৮ মিনিটে গোল করেন সুখমনপ্রীত সিং।

যদিও হারের জন্য মাঠকে দায়ী করেছেন বাংলার কোচ রঞ্জন চৌধুরী। তিনি বলেছেন, “কয়েক ঘণ্টার নোটিসে আমাদের মাঠ বদল করা হয়। যেই মাঠে খেলা হল তা ফুটবলের অযোগ্য।” বাংলার পরবর্তী ম্যাচ রয়েছে লাদাখের বিরুদ্ধে। পাঞ্জাবের বিরুদ্ধে হারায় ১৮ই অক্টোবরের সেই ম্যাচ কার্যত নিয়মরক্ষার রয়ে দাঁড়াল।চলতি সন্তোষ ট্রফিতে হতাশাজনক ফুটবল খেলেছেন বাংলার ফুটবলাররা। প্রথম ম্যাচে ১০ জনের ওড়িশাকে হারায় রঞ্জন চৌধুরীর ছেলেরা। তারপর থেকে তাল কাটে। দিল্লি ও হরিয়ানার সঙ্গে ম্যাচ শেষ হয় অমীমাংসিত। ফলে পঞ্জাবের বিরুদ্ধে জিততে হত তাঁদের। তবে হেরে যাওয়ায় প্রতিযোগিতার মূলপর্বে আগে থামতে হল ৩২ বারের সন্তোষ ট্রফি জয়ী বাংলাকে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার