সময় কলকাতা ডেস্ক, ১৯ অক্টোবর : দিনটা তাঁর ছিল। শাসনভারও তাঁর হাতে ছিল। রাজা আজ রাজার মত খেললেন। রোহিত -শুভমান যেভাবে শুরু করেছিলেন তাতে রাজশাসন কখন শুরু হয় তা মোটেই নিশ্চিত ছিল না। ৮৮ রান পর্যন্ত ভারতের ওপেনিং পার্টনারশিপ অবিচ্ছিন্ন থাকার পরে ফিরলেন রোহিত ।এরপরে ব্যাট হাতে প্রবেশ কিং কোহলির। তিনি এলেন, দেখলেন, জয় করলেন। দলের হয়ে উইনিং হিটে সেঞ্চুরিও করে ফেললেন রাজা বিরাট কোহলি।বাংলাদেশের ৮ উইকেটে একদিনের ক্রিকেটে ২৫৬ রানের উত্তরে জয় এল অনায়াসে।বিরাটের ৪৮ তম শতরান তিনি করলেন রাজকীয় মেজাজে। রোহিত শর্মা ও চমৎকার ছন্দে ছিলেন শুভমান অর্ধশতরান করলেন, ভরসা দিলেন রাহুলও। আশঙ্কা থাকল হার্দিকের চোট ঘিরে।ভারতের আগামী ম্যাচ শক্তিশালী নিউজিল্যান্ডের বিরুদ্ধে। শারদুল ঠাকুরের পারফরমেন্স ভারতের কাছে আরেকটি দুশ্চিন্তার জায়গা। তবে ভারতীয় ব্যাটাররা ভালো কর্মে রয়েছেন। বুমরা, কুলদীপ, জাদেজাও বিশ্বকাপে ধারাবাহিক ভালো বল করছেন। নিউজিল্যান্ডের লড়াই খুব সহজ হবে না।
বিরাট-রাজ: অনবদ্য সেঞ্চুরি, চুরমার বাংলাদেশ-শিকার ভারতের


More Stories
জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের প্রাপ্তিযোগ
কোচ হিসেবে লক্ষ্মণ কি সুলক্ষণ বয়ে আনছেন?
আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু ডুরান্ড,এগিয়ে কে, দেখবেন কোথায়?