Home » প্রিমিয়ার লিগে জয় ম্যাঞ্চেস্টারের দুই ক্লাবে ও লিভারপুলের, চেলসির সঙ্গে পিছিয়ে পড়েও ড্র আর্সেনালের

প্রিমিয়ার লিগে জয় ম্যাঞ্চেস্টারের দুই ক্লাবে ও লিভারপুলের, চেলসির সঙ্গে পিছিয়ে পড়েও ড্র আর্সেনালের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ অক্টোবর: দীর্ঘ বিরতি শেষ। প্রিমিয়ার লিগে খেতাবি লড়াইয়ে মাঠে নেমেছিল প্রথম সারির দলগুলি। ব্রাইটনের বিরুদ্ধে মাঠে ঘরের মাঠে জয় ম্যাঞ্চেস্টার সিটির। খেলার ফল পেপ গুয়ার্দিওলার শিবিরের পক্ষে ২-১। এই জয়ের ফলে ফের প্রিমিয়ার লিগে তালিকার শীর্ষে উঠে গেল তারা। জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। অ্যাওয়ে ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়েছে রেড ডেভিলরা। ইউনিটেডও জিতেছে ২-১ গোলে। অপরদিকে মার্সিসাইড ডার্বিতে আধিপত্য দেখিয়েছে লিভারপুল। প্রতিপক্ষ এভারটনকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছেন মহম্মদ শালাহরা। লন্ডন ডার্বিও রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থেকেছে। ২-০ গোলে পিছিয়ে পড়েও চেলসির বিরুদ্ধে প্রত্যাবর্তন করেছে আর্সেনাল। তবে গানাররা সম্পূর্ণ ৩ পয়েন্ট না পাওয়ায় সুবিধে হয়েছে সিটির।

ঘরের মাঠে ব্রাইটনের বিরুদ্ধে প্রথমার্ধেই দুটি গোল পেয়ে যায় ম্যাঞ্চেস্টার সিটি। খেলা শুরু হওয়ার ৭ মিনিটের মাথায় প্রথম গোল করেন আর্জেন্টিনার তারকা জুলিয়ান আলভারেজ। জেরেমি ডোকুর পাস থেকে গোল করেন তিনি। দ্বিতীয় গোলের জন্যও বেশি অপেক্ষা করতে হয়নি পেপ গুয়ার্দিওলার ছেলেদের। ১৯ মিনিটে প্রায় একক দক্ষতায় বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন আর্লিং হাল্যান্ড। প্রথমার্ধে আরও গোল করতে পারত আকাশী জার্সি ধারীরা। তবে ব্রাইটনের বিপদ বাড়েনি। দ্বিতীয়ার্ধেও গোল মুখ খুলতে পারেননি সিটিজেনরা। বরং ৭৩ মিনিটে ব্যবধান কমান আনসু ফাতি।

আরও পড়ুন: বিধ্বস্ত ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা জিতল ২২৯ রানে

শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে জয় পেয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও। প্রথমার্ধের ২৮ মিনিটে গোল পায় রেড ডেভিলরা। গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন স্কট ম্যাকটমিনেয়। যদিও ইউনাইটেডের উচ্ছাস দীর্ঘস্থায়ী হয়নি। ঠিক ৬ মিনিট পর নিজের বক্সে হাতে বল লাগিয়ে দিলেন সেই ম্যাকটমিনেয়। শেফিল্ডকে পেনাল্টি দেন রেফারি। ম্যাচে সমতা ফেরান ম্যাকবার্নি। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে এগিয়ে জয় ইউনাইটেড। দুরন্ত গোল করেন দিয়েগো দালোত। খেলায় ব্যবধান বাড়ানো সুযোগ ছিল ইউনাইটেডের কাছে। তবে অনবদ্য কিছু সেভ করেন শেফিল্ড গোলরক্ষক।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতীয় শিবির যেন মিনি হাসপাতাল, হার্দিকের পর এবার চোট পেলেন সূর্য কুমার

মার্সিসাইড ডার্বিতে দাপট দেখিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে ইউরেগন ক্লপের ছেলেরা। স্কাউসারদের হয়ে জোড়া গোল করেন মহম্মদ সালাহ। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন মিশরের এই তারকা ফুটবলার। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে তিনি ব্যবধান ২-০ করেন।

তবে শনিবারের সব থেকে রুদ্ধশ্বাস ম্যাচটি হয়েছে আর্সেনাল ও চেলসির। স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমে গোল পায় চেলসিই। পেনাল্টি থেকে গোল করেন কোল পালমার। ৪৮ মিনিটে ঘরের মাঠে ফের গোল পায় পচেত্তিনোর ছেলেরা। প্রায় একক দক্ষতায় দর্শনীয় গোল করেন মিখাইল মুদ্রিক। ৭৭ মিনিটে একটি গোল শোধ করে আর্সেনাল। চেলসি গোলরক্ষকের ভুলে গোল করেন ডেক্লান রাইস। খেলার ৮৪ মিনিটে খেলায় সমতা ফেরায় আর্সেনাল। বুকায়ো সাকার ক্রস থেকে গোল করেন লিও ট্রসা।

এই মরশুমে প্রিমিয়ার লিগে অপরাজিত তকমাটা অক্ষুন্ন রাখল আর্সেনাল।

About Post Author