Home » দুরন্ত র‌্যামোস, ঘরের মাঠে রিয়েল মাদ্রিদকে রুখে দিল সেভিয়া

দুরন্ত র‌্যামোস, ঘরের মাঠে রিয়েল মাদ্রিদকে রুখে দিল সেভিয়া

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ অক্টোবর: লা লিগায় (La Liga) ঘরের মাঠে রিয়েল মাদ্রিদের (Real Madrid) মুখোমুখি হয়েছিল সেভিয়া (Sevilla)। তবে ফুটবল প্রেমীদের চোখ ছিল ওই একজনের দিকে। তিনি সেরজিও র‌্যামোস(Sergio Ramos)। দীর্ঘ দেড় দশক রিয়েলের রক্ষণদুর্গ আগলে রেখেছিলেন। এদিনও রক্ষণ আগলানোর দায়িত্ব ছিল তাঁর উপর। সমর্থকদের নিরাশ করলেন না ৩৭ বছরের এই তারকা ডিফেন্ডার। তাঁর অনবদ্য পারফরম্যান্সের জন্য রিয়েল মাদ্রিদকে রুখে দিল সেভিয়া। তবে পয়েন্ট নষ্ট করলেও লিগ তালিকার শীর্ষে রইল রিয়েল।

সেভিয়ার ঘরের মাঠে শুরু থেকেই আগ্রাসী মেজাজে পাওয়া গেল র‌্যামোসকে। নিজের পুরনো ক্লাবে এক সময়ের সতীর্থদের বিরুদ্ধে লড়াইয়েও জড়াতে দেখা গেল। ভিনিসিয়াস (Viniscius), রদ্রিগো (Rodrigo), বেলিংহামদের (Bellingham)  বেশ দক্ষ হাতে সামলালেন র‌্যামোস। ফুটবল বিশেষজ্ঞরা ২৮ বছরের র‌্যামোসকে খুঁজে পেয়েছেন এদিন। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনও দল।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতীয় শিবির যেন মিনি হাসপাতাল, হার্দিকের পর এবার চোট পেলেন সূর্য কুমার

দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে গোল পেয়ে যায় সেভিয়া। যদিও গোল সেভিয়ার কোনও ফুটবলার গোল করেননি। গোলটি হয় আত্মঘাতী। বল ক্লিয়ার করতে গিয়ে দলের বিপদ বাড়ান রিয়েলের অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা। তবে চার মিনিটের মধ্যে নিজেদের ভুল শুধরে নেয় রিয়েল। গোল করে দলের হয়ে সমতা ফেরান দানি কার্ভায়াল। ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রিয়েল তবে সুযোগ কাজে লাগাতে পারেনি।ম্যাচ শেষে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ৩৭ বছরের তারকা। তিনি লিখেছেন, “একাগ্রতা ও নিজেদের দক্ষতায় একটি পয়েন্ট পেয়েছি। ভবিষ্যতে এভাবেই এগিয়ে যেতে হবে।”

আরও পড়ুন:  প্রিমিয়ার লিগে জয় ম্যাঞ্চেস্টারের দুই ক্লাবে ও লিভারপুলের, চেলসির সঙ্গে পিছিয়ে পড়েও ড্র আর্সেনালের

সেভিয়ার বিরুদ্ধে ড্র হলেও লিগ তালিকার শীর্ষে রইল রিয়েল। ১০ ম্যাচে রিয়েলের পয়েন্ট ২৫। এক ম্যাচ কম খেলে ২৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অ্যাটলেটিকো মাদ্রিদ ও জিরোনা। ৯ ম্যাচে ২১ পয়েন্ট পেয়ে চার নম্বরে বার্সেলোনা।

About Post Author