সময় কলকাতা ডেস্ক, ২৮ অক্টোবর : 2023 World cup cricket বিশ্বকাপে ভারতের মাটিতে খেলা কিন্তু ভারতীয় উপমহাদেশের ভারতের দুই প্রতিবেশী দেশের পারফরমেন্স উল্লেখযোগ্যভাবে খারাপ। পাকিস্তান তবুও লড়াই করছে, বাংলাদেশের পারফরমেন্সের দিনে দিনে অবনতি। এপার বাংলা কলকাতায় ওপার বাংলার খেলা ছিল শনিবার এবং নেদারল্যান্ডস তাদের ৮৭’রানে পর্যুদস্ত করল। ডাচ বাহিনী সবদিক থেকে বাংলাদেশের এগিয়ে ছিল মাঠে। গ্যালারি এবং মাঠের বাইরে বেশি সমর্থক থাকলেও তাদের প্রত্যাশা পুরনো সম্পূর্ণ ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাটে বলে ব্যর্থতার পাশাপাশি একের পর এক ক্যাচ ও ফেলেছে বাংলাদেশ। ফলে শুরুর দিকে মাত্র ৪ রানে দু উইকেট পেলেও কর্তৃত্ব করতে পারে নি বাংলাদেশ।
ডাচ বাহিনীর ২২৯ রানের জবাবে বাংলাদেশ ১৪২ রানে অলআউট হয়ে যায় । শর্ট বলে বাংলাদেশের দুর্বলতা আবার প্রকট করে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় নবাগত নেদারল্যান্ডস। এরমধ্যে লিটন দাস আবার হঠকারী শটে নিজের পতন ডেকে আনেন। ২০১৯ এর বিশ্বকাপের সামান্য ছায়া দেখা যাচ্ছে না শাকিবের খেলায়। এদিন তিনি করেন ৫ রান।মিরাজ, মেহেদী ও মাহমুদুল্লাহ সামান্য প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট ছিল না। বোলিং ও ফিল্ডিংয়ে রীতিমত প্রাণবন্ত দেখিয়েছে ডাচবাহিনীকে।ভ্যান মিকেরেন ২৩ রানে ৪ উইকেট পেয়ে একার হাতে অনেকটাই ভাঙেন বাংলাদেশকে। টসে জিতে ব্যাট নিয়ে শুরুর ধাক্কা সামলে নেদারল্যান্ডস ২২৯ করে। সর্বোচ্চ সংগ্রহ অধিনায়ক এডওয়ার্ডস-এর। তিনি করেন ৬৮ রান। দক্ষিণ আফ্রিকা বিজয়ের পরে শনিবারের ম্যাচ জিতে ৪ পয়েন্ট পাওয়া ডাচ দল ঘোষণা করেছে তাদের খাটো করে নিলে ভুগতে হবে।
এই ম্যাচে হেরে যাওয়ায় কার্যত বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১০ দলের মধ্যে ৯ নম্বরে। ইংল্যান্ড ২ পয়েন্ট পেয়ে ১০ নম্বরে থাকলেও তারা ডাচ বা বাংলাদেশ দলের চেয়ে ১ টি ম্যাচ কম খেলেছে।
আরও পড়ুন রুদ্ধশ্বাস ম্যাচে নিউজিল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তিগীরকে ফাঁসিতে ঝোলালো ইরান