সময় কলকাতা ডেস্ক, ১৭ নভেম্বর : ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, শুক্রবার তারা ওয়েস্টব্যাঙ্কে দুটি পৃথক সংঘর্ষে কমপক্ষে সাতজন হামাসের সক্রিয় সদস্যকে হত্যা করেছে। এই দাবি আপাতত সঠিক বলেই ধরে নেওয়া হচ্ছে যেহেতু হামাস স্বীকার করেছে যে দখলকৃত অঞ্চলে ক্রমবর্ধমান হিংসার মধ্যে তাদের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে।
৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকে, ওয়েস্টব্যাঙ্কে সংঘর্ষের সংখ্যা প্রবল হারে ও নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী অপারেটিভ গ্রুপগুলিকে লক্ষ্য করে অনুপ্রবেশ বাড়িয়েছে। চলছে একের পর আক্রমণ ও সংঘর্ষ।
ইসরায়েলি বাহিনী বৃহস্পতি-শুক্রবার রাতভর অভিযান চালায় জেনিনের একটি শরণার্থী শিবিরে, নর্থ ওয়েস্টব্যাঙ্কের শহর জেনিন দীর্ঘদিন ধরে হামাসদের বিভিন্ন কার্যকলাপের কেন্দ্র হিসাবে বিবেচিত হয়।রামাল্লায় প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ও একাধিক কথা জানিয়েছে।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক