স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ নভেম্বর: বিশ্বকাপ ক্রিকেটের মাঝখানে চলছে ভারতীয় ফুটবল লিগ। আই এস এল টুর্নামেন্টে শুক্রবার জয় পেল ওড়িশা। নর্থইস্ট ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে উঠে এল চতুর্থ স্থানে। আবার জিতল ওড়িশা এফ সি। শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ১-০ গোলে হারাল ওড়িশা এফসি ফলে ৬ ম্যাচে ১০ পয়েন্ট হয়ে গেল ওড়িশার।
আরও পড়ুন রেশন দুর্নীতির পর এবার রেশন ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, চাঞ্চল্য মালদায়
খেলার একমাত্র গোলটি হয় ম্যাচের ৩৭ মিনিটে।ডিয়েগো মরিসিও প্রথমার্ধে নর্থইস্ট ইউনাইটেডের একটি ভুলের তার দলের জন্য তিনটি পয়েন্ট নিশ্চিত করেন। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দু’গোলের ব্যবধান কাটিয়ে ৩-২ গোলে ম্যাচ জিতে মাঠে নামে আয়োজকরা। ব্যস্ত সময়সূচীর মধ্যে সার্জিও লোবেরা কেবল একটি পরিবর্তন করেন, রয় কৃষ্ণার পরিবর্তে মরিসিওকে দলে আনেন। একই ভাবে জামশেদপুর এফসির বিরুদ্ধে স্টপেজ টাইমে দু’টি গোল করে শেষ ম্যাচে ৩ পয়েন্ট নিশ্চিত করে মাঠে নামে নর্থইস্ট।

আরও পড়ুন রেশন দুর্নীতি মামালায় এবার বনগাঁয় আটাকলের মালিকের বাড়িতে ইডির হানা
গতকাল ওড়িশা দারুণ খেলা শুরু করে ম্যাচের দখল নিয়ে নেয় । পাহাড়ের দলটি প্রতিপক্ষকে বিপাকে ফেলার চেষ্টা করলেও মিচুর অনবদ্য পাস থেকে গোল দিতে ভুল করেননি গত মরসুমের আইএসএল গোল্ডেন বুট জয়ী মরিসিও। ওড়িশা চতুর্থ স্থানে উঠে এলেও নর্থইস্ট ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে।৪ টি ম্যাচের প্রতিটিতে জিতে শীর্ষ রয়েছে মোহনবাগান।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার