Home » ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার দিকে আরও একধাপ এগোলো অজিরা

ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার দিকে আরও একধাপ এগোলো অজিরা

সময় কলকাতা, ৪ নভেম্বর : ইংল্যান্ড হারের রেকর্ড গড়ছে এবারের বিশ্বকাপে । ১৯৭৫ সাল থেকে কোনও একটি বিশ্বকাপে তারা কখনও পাঁচটি ম্যাচে হারে নি।এবার তাদের হারিয়ে দিল অস্ট্রেলিয়া। অজিরা জয়ী হল ৩৩ রানে।ইংল্যান্ড কার্যত আগেই বিদায় নিয়েছিল।৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এবার আনুষ্ঠানিকভাবে  বিদায় নিল ইংল্যান্ড। পাকিস্তানের শেষ ম্যাচ ইংল্যান্ড দলের বিরুদ্ধে যে ম্যাচটি টুর্নামেন্টের শেষ চারে কোন দল খেলবে তা অনেকটাই নিশ্চিত করে দেবে। শনিবারের ইংল্যান্ডের ম্যাচ যেমন অনেকটাই সুগম করে দিল অস্ট্রেলিয়ার  সেমিফাইনালে ওঠার বিষয়কে। ৩৩ রানে জিতল অস্ট্রেলিয়া আর সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে উঠে এল পয়েন্ট টেবিলে তিন নম্বরে।  এবার আগামী ৭ তারিখে, মঙ্গলবার তারা আফগানিস্তানকে হারিয়ে দিলে অজিরা সেমিফাইনালে ওঠার ছাড়পত্র পেয়ে যাবে। শুধু তাই নয়, আফগানদের হেরে গেলেও গ্রুপে তাদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেও তাদের সেমিফাইনালে ওঠার সুযোগ থাকবে।

আমেদাবাদে শুক্রবার টসে জিতে ইংল্যান্ড দল ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে দুই ওপেনারকে দ্রুত হারালেও অজিরা শেষ পর্যন্ত  ৪৯.৩ ওভার  ২৮৬ রান করে আউট হয়। সর্বোচ্চ রান লাবুশানের। তিনি করেন ৭১ রান। পাল্টা ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২৫৩ রানে আউট হয়ে যায় ইংল্যান্ড। ব্যাট ও বল হাতে দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্স তুলে ধরেন অ্যাডাম জাম্পা।

About Post Author