স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ নভেম্বর: ইডেনের দর্শকদের মন জয় করলেন বিরাট কোহলি। রবিবার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করলেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। এটি একদিনের ক্রিকেটে নিজের ৪৯ তম শতরানটি করলেন বিরাট। একই সঙ্গে স্পর্শ করলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে। একদিনের ক্রিকেটে ৪৯ টি সেঞ্চুরির মালিক ভারতীয় ক্রিকেটের মাস্টার্স ব্লাস্টার্স। শেষ পর্যন্ত ১২১ বলে ১০১ রানে অপরাজিত থাকলেন তিনি।

চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট। তবে মাত্র একটি শতরান করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে সেই শতরান এসেছিল বিরাটের ব্যাট থেকে। বিরাট ভক্তরা মনে করেছিলেন বিশ্বকাপের মধ্যেই সচিনকে সেঞ্চুরির হিসেবে টপকে যাবেন তিনি। সেই সুযোগও ছিল বিরাটের কাছে। কিন্তু দুটি ম্যাচে শতরানের দোরগোড়া থেকে ফিরতে হয়েছে বিরাটকে। নিরাশ হয়েছেন দর্শকরা। তবে এদিন আর ভুল করেননি বিরাট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর রুদ্রমূর্তি দেখা না গেলেও শতরান পূর্ণ করেন তিনি। ঘরের মাঠে বিরাটের এই অনবদ্য নজিরের সাক্ষী থাকল ইডেনে উপস্থিত প্রায় ৬৮ হাজার সমর্থক।

আরও পড়ুন: সচিনের বিশ্বস্ত হাতে ঘরের মাঠে হার ইস্টবেঙ্গলের
রবিবার সকাল থেকে ইডেন-সহ কলকাতার অনেক জায়গা সেজেছিল বিরাটের জন্য। ময়দানের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল বড় বর পোস্টার, কাট আউট। ইডেনে উপস্থিত দর্শকদের বেশিরভাগ পরেছিলেন বিরাটের নাম লেখা জার্সি। বিরাট ৯০ রানের ঘরে পৌঁছতে তাঁকে অভ্যর্থনা জানানো হয় মোবাইলের টর্চ জ্বালিয়ে। ম্যাচের আগে সিএবির পক্ষ থেকে দর্শকদের বিরাটের মুখোশ দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু আইসিসির অনুমোদন মেলেনি। তবে তাতে কিছু যায় আসে নি। তবে এদিন নিজের স্বকীয় ভঙ্গিতে তাঁকে দেখা যায়নি। শুরুটা আগ্রাসী করলেও তারপর থেকে গতি কমে যায় ইনিংসের। প্রথমে বল পিছু এক রান করে আসছিল বিরাটের ব্যাট থেকে। পরের দিকে রানের গতি কমে যায়। তাঁকে দেখেই মনে হচ্ছিল শতরান করার জন্য মুখিয়ে রয়েছেন। অবশেষে ১১৯ বলের মাথায় শতরান করলেন কিং কোহলি।


More Stories
সিরিজের মাঝপথে পাকিস্তানের ৭ প্লেয়ার ছাঁটাই
ব্রাজিল ম্যাচের ভারতীয় দল ঘোষিত
শান্তি আর গর্ব নিয়ে বিদায় নিচ্ছি বললেন মেসি