Home » চ্যাম্পিয়ন্স লিগে জয় মাদ্রিদের, দুবার এগিয়ে গিয়েও হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

চ্যাম্পিয়ন্স লিগে জয় মাদ্রিদের, দুবার এগিয়ে গিয়েও হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ নভেম্বর: চ্যাম্পিয়ন্স লিগে অপ্রতিরোধ্য রিয়েল মাদ্রিদ। বুধবার ঘরের মাঠে ব্রাগাকে ৩-০ গোলে উড়িয়ে দিল কার্লো অ্যান্সেলোত্তির ছেলেরা। তবে ফের ধাক্কা খেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ডেনমার্কের অনামী ক্লাব কোপেনহেগেনের বিরুদ্ধে হেরে গেল তারা। খেলার ফল ৩-৪। ম্যাচের প্রথমার্ধে লালকার্ড দেখেন ইউনাইটেড তারকা মার্কোস র‍্যাশফোর্ড ফলে বেশির ভাগ সময় ১০ জনে খেলতে হয় ইউনাইটেডকে।

আরও পড়ুন    দেখান দেখি আপনার পর্যবেক্ষণ শক্তির ক্ষমতা? ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

চ্যাম্পিয়ন্স লিগে এই মরশুমে একটিও ম্যাচ হারেনি রিয়েল মাদ্রিদ। সেই জয়ের ধারা এদিনও বজায় থাকল। খেলার শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাগা। রিয়েলের এক ডিফেন্ডার বক্সের মধ্যে ফাউল করেন ব্রাগার উইঙ্গার ব্রুমাকে। পেনাল্টি পায় পর্তুগালের ক্লাবটি। তবে পেনাল্টি বাঁচিয়ে দেন রিয়েল গোলরক্ষক। ২৭ মিনিটে প্রথম গোলের খাতা খোলে রিয়েল। তাদের এগিয়ে দেন ব্রাহিম ডিয়াজ। প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে ছিল রিয়েল। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে রিয়েলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র। দ্বিতীয় গোলের তিন মিনিটের মধ্যে ফের গোল পায় রিয়েল এবার গোল করেন রড্রিগো। এই ম্যাচে বল দখলের লড়াইয়ে রিয়েলকে টেক্কা দিল ব্রাগা। তবে ম্যাচে ব্যবধান কমাতে পারেনি।

ডেনমার্কে অপর একটি খেলায় হেরে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বুধবার তাঁদের প্রতিপক্ষ ছিল কোপেনহেগেন। যদিও প্রথমে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল রেড ডেভিলরা। জোড়া গোল করেন ডেনমার্কের স্ট্রাইকার রাশমাস হুইল্যান্ড। এদিন ম্যাচের নায়ক হওয়ার সুযোগ ছিল তাঁর কাছে। তবে ৪২ মিনিটে ইউনাইটেডের মার্কোস র‍্যাশফোর্ড লালকার্ড দেখে মাঠ ছাড়েন। ঘরের মাঠে ইউনাইটেডকে দশজনে পাওয়ার সুযোগ হাতছাড়া করেনি কোপেনহেগেন। ৪৫ মিনিটে একটি গোল শোধ করে তারা। গোল করেন মহম্মদ এলইউনুসী। প্রথমার্ধের সংযুক্তি সময়ে পেনাল্টি থেকে সমতা ফেরান দিয়েগো গঞ্জালভেজ। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ফের এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। যদিও এবারও ব্যবধান ধরে রাখতে পারেনি এরিক টেন হ্যাগের দল। ৮৩ মিনিটে কোপেনহেগেনের হয়ে খেলায় সমতা ফেরান লুকাস লুকাস লেরাগের। এই লুকাসের হাতে বল লাগায় পেনাল্টি পায় ইউনাইটেড। কোপেনহেগেনের হয়ে সমতা ফিরিয়ে প্রায়শ্চিত্ত করলেন তিনি। চার মিনিট পর ফের ধাক্কা ইউনাইটেডের। সাইড ভলিতে জয়সূচক গোলটি করেন রুনি বার্দগি। এই হারের ফলে ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে নেমে গেল ইউনাইটেড। এই গ্রুপের প্রথম দল হিসেবে পরের রাউন্ডে পৌঁছে গেল বায়ার্ন। বুধবার জার্মানির ক্লাবটি হারাল গলাতাসারেকে। খেলার ফল বায়ার্নের পক্ষে ২-১। বায়ার্নের হয়ে জোড়া গোল করে নায়ক হ্যারি কেন।

About Post Author