স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ নভেম্বর: ভারতে চলছে একদিনের ক্রিকেটে বিশ্বকাপ। তার মধ্যেই একদিনের ক্রিকেটকে আলবিদা জানালেন মেগ ল্যানিং। বৃহস্পতিবার বিশ্বকাপের মধ্যে আচমকা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের সফলতম একদিনের অধিনায়ক। এই ঘোষণা করার সময় আবেগে কেঁদে ফেলেন তিনি। সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেন এটাই সঠিক সময়ে নেওয়া তাঁর জীবনের কঠিনতম সিদ্ধান্ত।

আরও পড়ুন ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও বিষ্ণপুরের বিধায়কের বাড়িতে জারি তল্লাশি
সাংবাদিক সম্মেলনে মেগ ল্যানিং অবসরের কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তটা শক্ত ছিল। তবে আমার মন সায় দিয়েছে যে এটাই সরে দাঁড়ানোর জন্য উপযুক্ত সময়। বিগত ১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্যারিয়ারকে খুব ভালো ভাবে উপভোগ করতে পেরেছি। সেজন্য নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি। আমার মনে হয়েছে জীবনে নতুন কোনও পথের সন্ধান করার প্রয়োজন। আর এটাই সঠিক সময়। আমি দেশের হয়ে যা সাফল্য পেয়েছি তার জন্য গর্বিত। সতীর্থদের সঙ্গে ভাগ করা মুহূর্তগুলি সারাজীবন অমলিন হয়ে থাকবে।’
আরও পড়ুন চ্যাম্পিয়ন্স লিগে জয় মাদ্রিদের, দুবার এগিয়ে গিয়েও হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের
আবেগঘন বার্তায় জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। শুধু অধিনায়ক বললে কম বলা হয় সফলতম অধিনায়ক। মোট সাত সাত বার বিশ্ব সেরার খেতাব জিতেছে অস্ট্রেলিয়া। তার মধ্যে ল্যানিংয়ের নেতৃত্বে মোট ৫ বার বিশ্বসেরা হয়েছে ব্যাগি গ্রিনরা। যার মধ্যে ২০২২ সালের একদিনের বিশ্বকাপের পাশাপাশি ২০১৪, ২০১৮, ২০২০ এবং ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপও রয়েছে। ২০১৫, ২০১৯ এবং ২০২২ মহিলাদের অ্যাশেজ জেতে অস্ট্রেলিয়া দল। তিনবার ঐতিহাসিক অ্যাশেজও তাঁর নেতৃত্বেই জিতেছে অস্ট্রেলিয়া। তাই তাঁকে অস্ট্রেলিয়া তো বটেই, বিশ্বের সফলতম অধিনায়কের আসনেও বসানো যেতে পারে।

গতবছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসেও অস্ট্রেলিয়া সোনা জেতে ল্যানিংয়ের নেতৃত্বে। যদিও এই জয়ের পর প্রায় ছয় মাসের বিরতিতে যান তিনি। ফিটনেসের তাঁর দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে বাঁধা সৃষ্টি করছিল। অবশেষে ক্রিকেট ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে নিলেন ৩১ বছরের এই অজি কিংবদন্তি। সমাপ্ত হল ১৩ বছরের বর্ণময় ক্রিকেট ক্যারিয়ার।


More Stories
জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের প্রাপ্তিযোগ
কোচ হিসেবে লক্ষ্মণ কি সুলক্ষণ বয়ে আনছেন?
আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু ডুরান্ড,এগিয়ে কে, দেখবেন কোথায়?