Home » শীতকালে চুলের পরিচর্যা করতে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি

শীতকালে চুলের পরিচর্যা করতে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি

সময় কলকাতা ডেস্ক, ১৩ নভেম্বর: চুল ভালো রাখার জন্যে নিয়মিত শীতকালে চুলের পরিচর্যা করা প্রয়োজন। সঠিকভাবে চুলের পরিচর্যা না করলে এই শীতকালে চুল পড়তে থাকবে। সেইসঙ্গে খুশকির সমস্যাও দেখা দেবে। তাই শীতকালে চুলের পরিচর্যা করার জন্য বিশেষ পুষ্টির প্রয়োজন হয়। চুলের সমস্যার সমাধান করতে প্রয়োজনমত হেয়ার কেয়ার করা অত্যন্ত জরুরি। চুলের পরিচর্যা করতে পুষ্টিকর খাবার খাওয়া খুব দরকার। সেইসঙ্গে সপ্তাহে অন্তত দু থেকে তিনদিন তেল মালিশ,শ্যাম্পু করা এসবের প্রয়োজন হয়। দেখে নেওয়া যাক ছুটির দিন চুলের পরিচর্যা করতে কি করবেন-

আরও পড়ুন  প্রয়াত বাঁকুড়ার প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান সিপিএম নেতা বাসুদেব আচারিয়া

ত্রিফলা খান

ত্রিফলা আমাদের স্বাস্থ্যের জন্যেও খুব ভালো। প্রতিদিন ত্রিফলা খাওয়ার অভ্যাস করলে চুলের অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে। এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে ত্রিফলা। চুলে তাড়াতাড়ি পাক ধরে যাওয়াও রোধ করে। বাজারে ত্রিফলা চূর্ণও পাওয়া যায়। সেটি জলে ভিজিয়ে রেখে পান করুন। আপনি মধু মিশিয়েও এটি পান করতে পারেন। এতে উপকার পাবেন।

নারকেল তেল আর আ্যলোভেরার প্যাক

নারকেল তেল আর আ্যলোভেরা জেল দিয়ে বানিয়ে নিতে পারেন একটি প্যাক। চুলের জেল্লা ফিরিয়ে আনতে এই প্যাক দারুণ কাজ করবে। তিন চা চামচ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তিন চা চামচ আ্যলোভেরা জেল। তারপর মিশ্রণটি ভালো ভাবে চুল ও মাথার তালুতে মাখতে হবে। আধঘণ্টা মাথায় রেখেই শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু’বার এই প্যাক ব্যবহার করলে ভালো ফল পাবেন।

সপ্তাহে দুই\তিনদিন অন্তর শ্যাম্পু

গরম কালে চুলে অতিরিক্ত ঘামের ফলে দুর্গন্ধের সৃষ্টি হয়। মাথার মধ্যে আঠালো ভাব বেড়ে যায়।যতদিন যাচ্ছে বেড়েই চলেছে দূষণ। তাই চুল ভালো রাখার জন্যে সঠিক উপায়ে পরিচর্যা করা প্রয়োজন। শ্যাম্পু বা ক্লিনজারের প্রধান ও অন্যতম কাজই হল পরিস্কার করা। তাই বিশেষজ্ঞদের মতে সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পু করা একান্ত প্রয়োজন।পুষ্টিকর খাবার খান

চুলের যত্ন নেওয়ার জন্য প্রয়োজন নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ই যুক্ত খাবার রাখুন আপনার খাদ্য তালিকায়। পুষ্টিকর খাবার আপনার শরীরে উপযুক্ত ভিটামিন এবং মিনারেলের ঘাটতি মেটাবে। আপনার দৈনন্দিন ডায়েটে দুধ, ডিম, মাছ, মাংস, ফল, সবুজ শাক-সবজি অবশ্যই রাখুন। পর্যাপ্ত পরিমান ঘুম ও দিনে অন্তত ৩ লিটার জলপান একান্ত প্রয়োজন।

About Post Author