Home » প্রয়াত বাঁকুড়ার প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান সিপিএম নেতা বাসুদেব আচারিয়া

প্রয়াত বাঁকুড়ার প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান সিপিএম নেতা বাসুদেব আচারিয়া

সময় কলকাতা ডেস্ক, ১৩ নভেম্বরঃ প্রয়াত বাঁকুড়ার প্রাক্তন সাংসদ সিপিএম নেতা বাসুদেব আচারিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। সোমবার দুপুরে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই বাসুদেব বাবু বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বর্তমানে হায়দ্রাবাদের একটি হাসপাতালে চিকিৎসা চলচিল সিপিএম নেতার। তাঁর মৃত্যুর খবরে পরিবার এবং দলের সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। আজীবন কমিউনিস্ট, সাংসদ, রেলওয়ে স্ট্যাণ্ডিং কমিটির প্রাক্তন চেয়ারম্যান কমরেড বাসুদেব আচারিয়া লোকসভায় সিপিআইএম’র দলনেতা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

আরও পড়ুন     জয়নগরে শ্যুট আউট! নামাজ পড়তে যাওয়ার সময় খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য

আচারিয়া সিপিআইএম’র কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ২০০৪ সালে সোমনাথ চট্টোপাধ্যায় লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর বাসুদেব আচারিয়াকে লোকসভার দলনেতা নির্বাচিত করা হয় দলের পক্ষ থেকে। বাঁকুড়ার ন’বারের সাংসদ বাসুদেব আচারিয়া বাঁকুড়ার মানুষের উন্নয়নের জন্য একাধিক কাজ করেছেন। ২০১৯ সালে নির্বাচনে লড়াই না করলেও দলের হয়ে প্রচার করেন তিনি। দীর্ঘদিন ধরেই সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে ছিলেন সিপিএমের এই বর্ষীয়ান সাংসদ।

আরও পড়ুন  কালীপুজোয় মানুষের ঢল বারাসাতে, সবচেয়ে বেশি লোক টানছে “আমরা সবাই”

এর আগে সিপিএম-এর সংসদীয় দলের নেতা ছিলেন বাসুদেব আচারিয়া। সিপিএম-এর সংগঠনে এ রাজ্যে বাসুদেব আচারিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করেছিলেন। এর পাশাপাশি বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ-এর সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন তিনি।আচারিয়া শ্রমজীবী জনতার প্রান্তিকতম অংশের সমস্যা বারবার তুলে ধরেছেন সংসদে। অংশ নিয়েছেন সংসদের বাইরের লড়াইয়ে।বর্ষীয়ান নেতার প্রয়ানে সিপিআইএম রাজ্য কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

About Post Author