Home » দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমশ চোখ রাঙাচ্ছে গভীর নিম্নচাপ

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমশ চোখ রাঙাচ্ছে গভীর নিম্নচাপ

সময় কলকাতা ডেস্ক, ১৬ নভেম্বর: ফের হাওয়া বদল। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। বৃহস্পতিবার অর্থাৎ আজই তা গভীর শক্তি বাড়িয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। এরপর ধীরে ধীরে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। শনিবার সন্ধ্যেয় নিম্নচাপ প্রথমে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে অভিমুখ নেবে। আর এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার বিকেলের পর থেকে রাজ্যের উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে এই নিম্নচাপের প্রভাব তেমন পড়বে না বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার কলকাতার আকাশ দিনভর মেঘলা থাকবে। আপাতত উত্তরবঙ্গের আবহাওয়া বদলের কোনও সম্ভাবনা নেই। সেখানে থাকবে শীতের আমেজ। 

আরও পড়ুন     আপনি কি গোয়েন্দাদের মত পর্যবেক্ষণ শক্তির অধিকারী, ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

হাওয়া অফিস সূত্রের খবর, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। বৃহস্পতিবার কলকাতার আকাশ দিনভর মেঘলাই থাকবে। বেলা গড়াতেই তাপমাত্রা আরও কমবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শহরজুড়ে উত্তুরে হাওয়ার আমেজ। ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। কালিপুজোর মধ্যে চুটিয়ে শীত উপভোগ করেছে বঙ্গবাসী। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৪ থেকে ৯০ শতাংশ।

 

পূর্বাভাস বলছে, পশ্চিমের জেলাগুলিতে ভোরে ও রাতে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে। বৃহস্পতিবার উপকূল সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কিছু কিছু উপকূলবর্তী জেলায় এই ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে। শনিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।

About Post Author