সময় কলকাতা ডেস্ক, ১৭ নভেম্বর: হাওয়া বদল! বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে অতি ভারী নিম্নচাপ। বৃহস্পতিবারই তা গভীর শক্তি বাড়িয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার ধীরে ধীরে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। দিনভর দুর্যোগের সম্ভাবনা রয়েছে। শনিবার সন্ধ্যেয় নিম্নচাপ প্রথমে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে অভিমুখ নেবে। আর এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার বিকেলের পর থেকে রাজ্যের উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। তবে উত্তরবঙ্গে এই নিম্নচাপের প্রভাব তেমন পড়বে না বলেই জানা গিয়েছে। শুক্রবার কলকাতার আকাশ দিনভর মেঘলা থাকবে। অতি ভারী নিম্নচাপের জেরে এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আপাতত উত্তরবঙ্গের আবহাওয়া বদলের কোনও সম্ভাবনা নেই। সেখানে থাকবে শীতের আমেজ।
আরও পড়ুন কালীপুজোর পরে বারাসাতে মদ্যপ দুষ্কৃতীদের তান্ডব, আক্রান্ত সংবাদমাধ্যম কর্মী
হাওয়া অফিস সূত্রের খবর, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। শুক্রবার কলকাতার আকাশ দিনভর মেঘলাই থাকবে। বেলা গড়াতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শহরজুড়ে উত্তুরে হাওয়ার আমেজ। এদিকে ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। নভেম্বরে চুটিয়ে শীত উপভোগ করেছে বঙ্গবাসী। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৯৪ শতাংশ।
আরও পড়ুন কাটোয়ার কার্তিক পুজো কেন বিখ্যাত?
পূর্বাভাস বলছে,শুক্রবার উপকূল সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে পারে ঝোড়ো হাওয়া। কিছু কিছু উপকূলবর্তী জেলায় এই ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বৃহস্পতিবারের পর শুক্রবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে। শনিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে ভোরে ও রাতে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে।


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ