Home » বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্বে দুই ইংরেজ আম্পায়ার, একজন ভারতের জন্য আনলাকি

বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্বে দুই ইংরেজ আম্পায়ার, একজন ভারতের জন্য আনলাকি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ নভেম্বর: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আহেমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে একদিনের বিশ্বকাপ ফাইনাল। আয়োজক ভারত মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়ার। খেলা শুরু হওয়ার ২৪ ঘন্টা আগে আইসিসির তরফ থেকে ম্যাচ পরিচালকদের নাম ঘোষণা করা হল। কারা রয়েছেন বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্বে? দেখে নেওয়া যাক..

আরও পড়ুন   পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করল ইডি

একটি ক্রিকেট ম্যাচে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে তাঁদের কাঁধে। এবার বিশ্বকাপ ফাইনাল খেলায় সেই আম্পায়ায়দের নাম ঘোষণা করা হল। মাঠের দুই আম্পায়ারের দায়িত্বে থাকবেন দুই ইংরেজ রিচার্ড ইলিংবার্থ ও রিচার্ড কেটলবরো। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। চতুর্থ আম্পায়ার হিসেবে নিযুক্ত করা হয়েছে নিউ জিল্যান্ডের ক্রিস গ্যাফনিকে। এছাড়াও ম্যাচ রেফারির দায়িত্ব দেওয়া হয়েছে অ্যান্ডি পাইক্রফটকে।

শুক্রবার আইসিসির সামাজিক মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা চিন্তা বাড়িয়েছে ভারতীয় সমর্থকদের একাংশের। তাঁদের চিন্তার কারণ একজন। তিনি রিচার্ড কেটলবরো। কারণ, আইসিসির প্রতিযোগিতায় ভারতের ম্যাচ যতবার পরিচালনার দায়িত্ব পেয়েছেন কেটলবরো। ততবারই হারতে হয়েছে ভারতকে।

২০১৪: টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। ওই ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন রিচার্ড কেটলবরো। অপ্রত্যাশিতভাবে ভারতকে হারতে হয়েছিল সেই ম্যাচে।

২০১৫: একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত বনাম অস্ট্রেলিয়া। সেই ম্যাচেও ফিল্ড আম্পায়ার ছিলেন রিচার্ড কেটলবরো। ফলাফল ভারতকে হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

২০১৬: টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। ওই ম্যাচেও ফিল্ড আম্পায়ার ছিলেন রিচার্ড কেটলবরো।

২০১৭: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন সেই ইংরেজ আম্পায়ার।

২০১৯: একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে হারতে হয়েছিল কোহলির ভারতকে। অপ্রতিরোধ্য ভারতের বিজয়রথ থেমেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে ফিল্ড আম্পায়ার ছিলেন কেটলবরো।

ফলে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের আতঙ্কের আর এক নাম রিচার্ড কেটলবরো। সমর্থকদের একাংশ আবার তাঁকে অপয়া বলেও ডাকছেন। ক্রিকেট মহলের ধারণা রবিবার ভারতের দুই প্রতিপক্ষ। এক পাঁচবারের বিশ্বসেরা অস্ট্রেলিয়া। দুই ৫০ বছরের ব্রিটিশ আম্পায়ার রিচার্ড কেটলবরো।

About Post Author