Home » পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করল ইডি

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করল ইডি

সময় কলকাতা ডেস্ক, ১৮ ডেস্ক: পুর নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে ইডি-সিবিআই। প্রতিদিনই দিকে দিকে অভিযান শুরু করেছে তারা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী এবং বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিকে জিজ্ঞাসাবাদ করল ইডি। দু’জনের বিরুদ্ধেই বেআইনি ভাবে কর্মী নিয়োগের অভিযোগ উঠেছে। শনিবার সাত সকালে তাঁরা দু’জনেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। সূত্রের খবর, এদিন প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে দুজনে বেরিয়ে যান।

আরও পড়ুন   ICC World Cup 2023: বিশ্বকাপের ফাইনালে গম্ভীরের তুরুপের তাস এই ক্রিকেটার, তবে তিনি বিরাট, রোহিত বা শামি নন! কে তিনি?

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেআইনি ভাবে পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলার তদন্ত করছে ইডি। নতুন করে ইডি-র স্ক্যানারে রয়েছে ১০ টি পৌরসভা। তার মধ্যে নাম রয়েছে টিটাগড়, বরানগর ও কামারহাটি পুরসভার নামও রয়েছে। এই পুরসভাগুলিতে জ্যোতিপ্রিয় মল্লিকের ভাল প্রভাব ছিল বলেই মনে করছেন তদন্তকারীরা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দু’সপ্তাহ আগেই হাজিরা দিয়েছিলেন বরানগর পুরসভার চেয়ারপার্সন অর্পণা মল্লিকও। ওই দুই পুরসভায় নিয়োগ হয়েছিল, কত ভ্যাকান্সি ছিল, কত জনকে নিয়োগ করা হয়েছে, সে সব বিষয়গুলি জানতেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

উল্লেখ্য, কিছুদিন আগেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিয়েছেন কামারহাটি পুরসভার চিফ ইঞ্জিনিয়ার তমাল দত্ত। এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় তিনি হাজিরা দিয়েছিলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। বেশ কিছু নথি নিয়ে ফের আসেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে।কামারহাটি পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর থেকেই রাজ্যের একাধিক পুরসভায় হানা দিচ্ছে ইডি। এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ১২টি পুরসভাকে নোটিস পাঠিয়েছিল ইডি। রাজ্যের ওই ১২টি পুরসভার কাছেই ২০১৪ সাল থেকে কবে, কোথায়, কাকে নিয়োগ করা হয়েছে, সেই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জানতে চাওয়া হয়েছিল।

About Post Author