Home » ভারতীয় দলে ফের ব্রাত্য দুই তারকা, একজন নীরব, অপরজন যা করলেন…

ভারতীয় দলে ফের ব্রাত্য দুই তারকা, একজন নীরব, অপরজন যা করলেন…

স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা, ২১ নভেম্বর: বিশ্বকাপ এখন অতীত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবার টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ঘরের মাঠে খেলবে ভারত। বিশ্বকাপ দলের মোটামুটি সব সদস্যদের বিশ্রাম দিয়ে দল সাজিয়েছেন নির্বাচকরা। যদিও দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। যিনি বিশ্বকাপে দলে ছিলেন। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ফের ব্রাত্য যুজবেন্দ্র চাহল। দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। দলে জায়গা না হওয়া নিয়ে মন্তব্য করেননি দ্বিতীয় জন। তবে মুখ খুলেছেন প্রথমজন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দলে জায়গা না পেয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি ইমোজি পোস্ট করেছেন চাহল। ‘হাসির’ ইমোজি দিয়েছেন তিনি। দিনের পর দিন জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না ভারতের অন্যতম সফল স্পিনার। সুযোগ পাননি বিশ্বকাপের দলেও। টি-২০ সিরিজে ঠাঁই না পেয়ে এবার মুখ খুললেন তিনি। ইমোজি পোস্ট করলেও একটিও শব্দের ব্যবহার করেননি। যদিও ফের জাতীয় দলে ব্রাত্য হয়ে নীরব থেকেছেন সঞ্জু।

আরও পড়ুন: ড্র করেও ইউরোর মূলপর্বে ইতালি, দুর্বল ম্যাসেডোনিয়ায় আটকে গেল ইংল্যান্ড 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। ২৩ নভেম্বর বিশাখপত্তনমে প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ তিরুঅনন্তপুরমে আগামী ২৬ নভেম্বর। ২৮ নভেম্বর সিরিজের তৃতীয় ম্যাচ। খেলা হবে অসমের গুয়াহাটিতে। ১ ডিসেম্বর রায়পুরে চতুর্থ ম্যাচ। সিরিজের পঞ্চম ম্যাচ ৩ ডিসেম্বর বেঙ্গালুরুতে। সোমবার সেই সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। ১৮ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। তবে সেই দলে ঠাঁই পাননি যুজবেন্দ্র চাহল।

দলে জায়গা পাননি সঞ্জু স্যামসনও। দুজনেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে। গত মরশুমে দারুণ ফর্মে ছিলেন এই দুই ক্রিকেটার। তবে জাতীয় দলে ব্রাত্য রইলেন দুজনেই। চাহলের জায়গায় দলে জায়গা পেয়েছেন রবি রবি বিষ্ণোই। সঞ্জুর বদলে জিতেশ শর্মার উপর আস্থা রেখেছেন নির্বাচকরা। একনজরে দেখে নেওয়া যাক অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘোষিত ভারতীয় দল:

সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), শ্রেয়স আয়ার (শেষ দু’টি ম্যাচের জন্য), ঈশান কিশন, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, আরশদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান এবং মুকেশ কুমার

About Post Author