Home » রাত পোহালেই আর্জেন্টিনা ব্রাজিল মহারণ, চোট আঘাতে জর্জরিত ব্রাজিলকে সমীহ বিশ্বজয়ী কোচের

রাত পোহালেই আর্জেন্টিনা ব্রাজিল মহারণ, চোট আঘাতে জর্জরিত ব্রাজিলকে সমীহ বিশ্বজয়ী কোচের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ নভেম্বর: লক্ষ্য ২০২৬ আমেরিকা বিশ্বকাপ। দক্ষিণ আমেরিকার দলগুলি ব্যস্ত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে। ভারতীয় সময় বুধবার ভোরবেলা বাছাই পর্বের খেলায় ব্রাজিলের (Brazil Football Team) মুখোমুখি আর্জেন্টিনা (Argentina Football Team)। ব্রাজিলের রিও ডি জেনেইরো স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই যুযুধান প্রতিপক্ষ। ম্যাচ শুরুর কয়েকঘন্টা আগে বিপক্ষ সম্পর্কে সমীহ শোনা গেল আর্জেন্টিনা কোচের মুখে।

ফুটবল মাঠে ব্রাজিল আর্জেন্টিনা মানেই ঐতিহ্যের দ্বৈরথ। তবে এই ম্যাচে নামার আগে চোট সমস্যায় জর্জরিত ব্রাজিল। নিয়মিত প্রথম একাদশের প্রায় ৭ জনকে ছাড়া দল সাজাতে হবে ব্রাজিল কোচকে। সেই তালিকায় রয়েছেন-নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, ক্যাসেমিরো, এডেরসন, ডানিলো, রিচার্লিসন এবং এডের মিলিতাওয়ের মত তারকারা। ব্রাজিলের প্রথম দলের এতজন ফুটবলারের চোট কি স্বস্তি দেবে আর্জেন্টিনাকে। মানতে নারাজ বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন,  ভিনিসিয়াস জুনিয়র ও নেইমার নিঃসন্দেহে দারুণ ফুটবলার। তাঁদের না থাকাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে তাঁদের বদলি উপযুক্ত ফুটবলার ব্রাজিল দলে রয়েছে। তাদের দলে প্রথম সারির, তরুণ, গতিময় এবং গুরুত্বপূর্ণ সব ক্লাবে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার রয়েছে। নিশ্চিতভাবে ব্রাজিল কোচ ভিন্ন পরিকল্পনা প্রস্তুত রাখবেন। আমাদের ভুলে গেলে চলবে না দলটার নাম ব্রাজিল।”

আরও পড়ুন: ভারতীয় দলে ফের ব্রাত্য দুই তারকা, একজন নীরব, অপরজন যা করলেন…

নিজেদের শেষ ম্যাচে হারতে হয়ে দুটি দলকেই। দীর্ঘ কয়েকটি ম্যাচ জয়ের পর উরুগুয়ের বিরুদ্ধে হারতে হয়েছে আর্জেন্টিনাকে। শেষ ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে ব্রাজিলকেও। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন লুই দিয়াজ। যদিও আর্জেন্টিনা কোচের দাবি, গত ম্যাচে ইতিবাচক ফুটবল খেলেছে ব্রাজিল। হারজিতের বিষয়টি আপেক্ষিক বলেও মনে করেন আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ। মেসির উদ্দ্যেশ্যে তাঁদের কোচের বার্তা খুব স্পষ্ট। তিনি বলেছেন “ব্রাজিল ভালো দল। যেভাবেই হোক, তারা ঘুরে দাঁড়াতে চাইবে তাঁরা। এজন্য নিজেদের খেলাটা খেলতে হবে। দলটির আবহ বদলাবে না।”

আরও পড়ুন: ‘ভারতীয় ফুটবল সোনার খনি…’ ভারতীয় ফুটবলের প্রশংসায় ওয়েঙ্গার

১২ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ৭ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। বুধবার দুটি দল চাইবে ঘুরে দাঁড়াতে। এখন মাঠের মধ্যে নিজেদের কতটা উজাড় করে দিতে পারে দুটি দলের ফুটবলাররা। সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।

About Post Author