স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ নভেম্বর: নতুন মেসির দাপটে ফের ব্রাজিলের বিরুদ্ধে জয় পেল আর্জেন্টিনা। দিন দুয়েক আগে ব্রাজিলের বিরুদ্ধে জয় পেয়েছিল বড়দের আর্জেন্টিনা। আর এবার সেলেকাও খুদেদের হারাল আলবিসেলেস্তের খুদেরা। খেলার ফল আর্জেন্টিনার পক্ষে ৩-০। হ্যাটট্রিক করলেন নতুন মেসি নামে পরিচিত আর্জেন্টিনার ক্লদিও এচেভেরি।

‘নতুন মেসি’ সময়ে সময়ে তকমাটি জুড়েছে অনেক তরুণ ফুটবলারের নামের সঙ্গে। বোজান কিরিকিচ, মার্টিন ওদেগার্ড থেকে তাকেফুসো কুবো তালিকাটি বেশ দীর্ঘ। এই নামের ভার বহন করতে না পেরে অকালে হারিয়েও গিয়েছেন তাঁদের মধ্যে অনেকে। কারণ মেসি হাওয়া তো আর মুখের কথা নয়। সেই তালিকায় সম্প্রতি যোগ হয়েছে আরও একটি নাম। তিনি ক্লদিও এচেভেরি। আর্জেন্টিনার যুব দলের এই ফুটবলার ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছেন। তাঁকে আর্জেন্টিনার সমর্থকরা নাম দিয়েছেন ‘এল ডিয়াবোলিতো’। কথাটি লাতিন যার ইংরেজিতে অর্থ ‘দ্য লিটল ডেভিল।’ বাংলায় ‘ছোট শয়তান।’

আরও পড়ুন: বোর্ড প্রেসিডেন্ট বিনি, দ্রাবিড়, কোহলির সঙ্গে এক আসনে রুতুরাজ, কী রেকর্ড গড়লেন তিনি?
যুব দলের ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেন ক্লদিও। মাঠের পজিশনেও অগ্রজ মেসির সঙ্গে মিল রয়েছে তাঁর। দুজনেই খেলেন ডিপ লাইয়িং ফরোয়ার্ড বা প্লে-মেকার রোলে। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে এই পজিশনে খেলে বিপক্ষের রক্ষণে ত্রাসের সঞ্চার করছেন তিনি। জাকার্তায় ব্রাজিলের বিরুদ্ধেও নিজের সহজাত ফুটবল দক্ষতা প্রদর্শন করলেন ক্লদিও। তাঁর হ্যাটট্রিকে ভর করে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা।

২৮, ৫১ ও ৭১ মিনিটে গোল তিনটি করেন ক্লদিও। তিনটি গোলই চোখ ধাঁধানো। ২৮ মিনিটে করা গোলটি সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টায়। মাঝমাঠ থেকে বল নিয়ে উঠে বল জলে জড়ান। ৫১ মিনিটে বিপক্ষের তিন ডিফেন্ডারকে বোকা বানান এই ফুটবলার। ডান পায়ের কোনাকুনি শটে ব্রাজিল গোলরক্ষককে পরাস্ত করেন। ৭১ মিনিটে নিজের কাঙ্ক্ষিত হ্যাটট্রিকটি তুলে নেন ক্লদিও।
১৯২৫ কোপা আমেরিকায় আর্জেন্টিনার ম্যানুয়েল সিওনি ব্রাজিলের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিল। তারপর ৯৮ বছর পর তাঁদের খেলোয়াড় হিসেবে ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক করলেন ক্লদিও। যদিও ম্যাচ শুরুর ১৫ মিনিট আগে চোটের জন্য তাঁকে তুলে মেন কোচ ডিয়েগো প্লাসেন্তে। এই জয়ের ফলে চলতি অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। আগামী মঙ্গলবার তাঁদের প্রতিপক্ষ জার্মানি।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার