সময় কলকাতা ডেস্ক,২৯ নভেম্বর : সময় কলকাতা,২৯ নভেম্বর : ” মাঝেমাঝে নীরবতাই শ্রেষ্ঠ উত্তর ” – আইপিএলে কয়েকজন প্লেয়ারের ফ্রাঞ্চাইজি বদল করার সময় এরকমই এক পোষ্ট করেছেন যশপ্রীত বুমরাহ। সোশ্যাল নেটওয়ার্কে তাঁর পোষ্ট তাঁর ফ্যানদের মধ্যে তো বটেই, ক্রিকেটপ্রেমীদের মধ্যে রীতিমত গুঞ্জন তুলেছে। কেন এমন মন্তব্য করলেন ইন্ডিয়ান স্পিডষ্টার? মনে করা হচ্ছে তাঁর এই মন্তব্যের প্রেক্ষাপট হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে আসা। এমআই ম্যানেজমেন্ট রোহিত শর্মার পরবর্তী অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে ভাবছে ও চাইছে সে কথা মোটের ওপরে পরিষ্কার। আর যস্যি ঠিক এরকম ভাবেন নি, চান ও নি । সম্ভবত তিনি নিজেকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হিসেবে ভাবছিলেন। ভারতীয় দলের অধিনায়কত্বও তিনি করেছেন কয়েকটি ম্যাচে। তাঁর আশা ছিল মুম্বাই দলে তাঁর দীর্ঘদিনের অবদানের কদর করবে টিম তাঁকে অধিনায়কত্ব দিয়ে -মুম্বাইয়ের অধিনায়ক হতে চেয়েছিলেন বুমরাহ। তাঁর চেয়ে গুজরাট টাইটান্স দলের অধিনায়কত্ব করা হার্দিক পান্ডিয়াকে গুরত্ব দেওয়ায় ক্ষুব্ধ যশপ্রীত বুমরাহ টিম বদলাতে পারে এরকম জোরদার গুঞ্জন রয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে কী করতে পারেন বুমরাহ?
যশপ্রীত বুমরাহ মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে গেলে, সমস্ত ফ্র্যাঞ্চাইজি তাকে তাদের শিবিরে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে, তবে সম্ভবত, যশসি কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেবেন। বিশ্বস্ত সূত্রের খবর এবং রটনা , বুমরাহের স্ত্রী সঞ্জনা গণেশন কেকেআর-এর একজন বড় ভক্ত, তাই বুমরাহ তাঁর স্ত্রীর পছন্দের ফ্র্যাঞ্চাইজিতে যেতে পছন্দ করতে পারেন।
এছাড়াও লকি ফার্গুসন এবং প্যাট কামিন্সের বিদায়ের পর, আগামী মরসুমে কলকাতার একজন শীর্ষস্থানীয় ফাস্ট বোলারের প্রয়োজন, যা বুমরাহ পূরণ করতে পারেন।একথাও উল্লেখ্য , খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার পর কেকেআর-এর পার্সে ৩২.৭ কোটি টাকা রয়েছে যা নিলামের সময় তাদের বেশ কিছুটা এগিয়ে রাখবে এবং বুমরাহকে পেতে তাদের আর্থিক অসুবিধা হওয়ার কথা নয়। এখন দেখার, আগামী দিনে স্পিডষ্টার বুমরাহ কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে আইপিএলে ঝড় তোলেন কিনা।
আরও পড়ুন গুজরাট টাইটান্সের অধিনায়ক হতে চলেছেন শুভমান গিল


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে