সময় কলকাতা ডেস্ক, ২৮ নভেম্বর : রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জয় পেল অস্ট্রেলিয়া। দুরন্ত ম্যাক্সওয়েলের সৌজন্যে ভারত বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজে প্রাণ থাকল। গুরুত্বপূর্ণ মুহূর্তে জ্বলে উঠলেন ম্যাক্সওয়েল। ৪৮ বলে অপরাজিত ১০৪ রান করে জয় ছিনিয়ে আনলেন মঙ্গলবার। ঋতুরাজ গাইকোয়াড়ের ৫৭ বলে ১২৩ রানের ইনিংস দুরন্ত ইনিংস কাজে লাগল না। শেষ ওভারে প্রসিদ্ধ কৃষ্ণা আফগানিস্তানের বোলারদের মত মাথা কম খাটিয়ে গায়ের জোরে বল করে ২৩ রান দিলেন। শেষ ৪ বলে দরকার ছিল ১৬ রান। ম্যাক্সওয়েল ১৮ রান তুলে জয় এনে দেন অজি দলের। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারত এখনও এগিয়ে রয়েছে ২-১ ফলে।
ভারতের এদিন আগে ব্যাট করতে নেমে ঋতুরাজ গাইকোয়াড়ের কাঁধে ভর করে ৩ উইকেটে ২২২ তোলে। ভালো ব্যাট করেন সূর্য এবং তিলক ভার্মাও। অস্ট্রেলিয়া পাল্টা ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ট্র্যাভিস হেড আউট হয়ে যাওয়ার পরে রবি বিষ্ণই এবং আবেশ খানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অস্বস্তিতে ছিল। বিশ্বকাপ ফাইনালের নায়ক হেড এদিন আবেশের বলে মাত্র ৩৫ রান করে ফিরে যান।অস্ট্রেলিয়া যখন পঞ্চম উইকেট হারায় তখন ৩৯ বলে দরকার ৮৯। সেখান থেকে ম্যাথু ওয়েডের সঙ্গে জুটি বেঁধে নির্দিষ্ট লক্ষ্যে অস্ট্রেলিয়াকে নিয়ে যান ম্যাক্সওয়েল। ম্যাথু ওয়েড ১৬ বলে ২৮ করলেও মূলত দুরন্ত ম্যাক্সওয়েলের জন্য শেষ দু ওভারে অস্ট্রেলিয়া তেলে ৪৫ রান। ম্যাক্সওয়েল ছাড়া কারও নাম ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে বাবার সম্ভব ছিল না।
আরও পড়ুন উৎসাহে কিছুটা ভাটার টান, তারমধ্যেও আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগোচ্ছে কোন কোন দল?


More Stories
আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু ডুরান্ড,এগিয়ে কে, দেখবেন কোথায়?
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত
একই দিনে জন্ম, দুই ফাস্ট বোলারকে দিয়ে আক্রমণ শুরু ভারতের