Home » T20 World Cup 2024: চূড়ান্ত ২০২৪ টি-২০ বিশ্বকাপের মূলপর্বের ২০ টি দলের তালিকা, কারা কারা সুযোগ পেল? দেখে নিন

T20 World Cup 2024: চূড়ান্ত ২০২৪ টি-২০ বিশ্বকাপের মূলপর্বের ২০ টি দলের তালিকা, কারা কারা সুযোগ পেল? দেখে নিন

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ ডিসেম্বর: একদিনের ক্রিকেট বিশ্বকাপ এখন অতীত। এখন ক্রিকেটপ্রেমীদের পাখির চোখ টি-২০ বিশ্বকাপের দিকে। আগামী বছর যা অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট ইন্ডি়জ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের নবম সংস্করণে অংশ নেবে মোট ২০টি দল। বৃহস্পতিবার চূড়ান্ত হয়ে গেল এই ২০ টি দলের তালিকা। ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে শেষ দল হিসেবে টি-২০ বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিয়েছে উগান্ডা। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন দলকে দেখতে পাওয়া যাবে আসন্ন বিশ্বকাপে।

আগামী পুরুষদের টি-২০ বিশ্বকাপে সব মহাদেশগুলি থেকে মোট ২০ টি দল অংশ নিতে চলেছে। এদের মধ্যে আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। প্রসঙ্গত গতবারের টি-২০ বিশ্বকাপের মূলপর্বে জায়গা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষে থাকা আটটি দল আগেই নিজেদের জায়গা নিশ্চিত করেছে। তারা হল ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী আফগানিস্তান ও বাংলাদেশও মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়েছে। এছাড়াও বাছাই পর্বের মধ্যে দিয়ে টি-২০ বিশ্বকাপের মূলপর্বে জায়গা পাকা করেছে আটটি দল। তাদের মধ্যে উত্তর আমেরিকা মহাদেশ থেকে যোগ্যতা অর্জন করেছে কানাডা।

আরও পড়ুন: “দম থাকলে মোহনবাগানকে ছাড়া প্রতিযোগিতা করুক আইএফএ” রাজ্যের ফুটবল সংস্থাকে কড়া হুঁশিয়ারি মোহনবাগান সচিবের

এশিয়া মহাদেশ থেকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে  যোগ্যতা অর্জন করেছে নেপাল ও ওমান। পূর্ব এশিয়া প্যাসিফিক থেকে যোগ্যতা অর্জন করেছে পাপুয়া নিউগিনি। ইউরোপ অঞ্চল থেকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। আফ্রিকা অঞ্চল থেকে যোগ্যতা অর্জন করেছে নামিবিয়া এবং উগান্ডা। আসন্ন বিশ্বকাপে চমক দিয়েছে আফ্রিকার দেশ উগান্ডা। জিম্বাবোয়ের স্বপ্ন ভেঙ্গে দিয়ে উগান্ডা ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। ২০১৯ ওডিআই বিশ্বকাপ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবোয়ে।

আগামী বছরের ৩ জুন থেকে শুরু হবে ২০২৪ টি-২০ বিশ্বকাপ। প্রতিযোগিতার জন্য চারটি গ্রুপ করা হয়েছে। ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপে প্রত্যেক দল প্রত্যেকের বিরুদ্ধে খেলবে একবার করে। চারটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার আটের জন্য যোগ্যতা অর্জন করবে। সুপার আটে যোগ্যতা অর্জনকারী দলগুলিকে ২ গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক গ্রুপে চারটি করে দল থাকবে। উভয় গ্রুপের সেরা ২ টি দল যোগ্যতা অর্জন করবে সেমিফাইনালের। ২৬ ও ২৭ জুন সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। উভয় সেমিফাইনালের বিজয়ী দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ জুন।

About Post Author