স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ ডিসেম্বর: আগামী বছর ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়া এমবাপে, জুড বেলিংহামরা। তবে সেটা ক্লাবের জার্সিতে নয়, দেশের জার্সিতে। ইতিমধ্যে উয়েফা ইউরো কাপ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। মোট ২৪ দলকে নিয়ে জার্মানিতে বসতে চলেছে ইউরো ২০২৪ এর মেগা আসর। মোট ছটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। গ্রুপ পর্বে একে অন্যের বিরুদ্ধে খেলবে তারা। শনিবার ভারতীয় সময় মধ্যরাতে ছিল গ্রুপ বিন্যাস অনুষ্ঠান। এবারের আয়োজক দেশ জার্মানির হামবুর্গে হয় সেই জমকালো অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিশ্ব ফুটবলের তাবড় তাবড় তারকারা।

গ্রুপ বিন্যাস এর আগে ২৪টি দলকে মোট চারটি পটে রাখা হয়েছিল। এক একটি পটে জায়গা করে নিয়েছিল মোট ছয়টি দল। প্রথম পটে আয়োজক দেশ জার্মানির সঙ্গে ছিল ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, পর্তুগাল ও বেলজিয়াম। দ্বিতীয় পটে ছিল ডেনমার্ক, তুরস্ক, অস্ট্রিয়া, রোমানিয়া, হাঙ্গেরি ও আলবেনিয়া। তৃতীয় পটে রাখা হয়েছিল নেদারল্যান্ডস ক্রোয়েশিয়া চেক প্রজাতন্ত্র স্লোভাকিয়া স্লোভেনিয়া ও স্কটল্যান্ডকে। চতুর্থ পট বা শেষ পথে ছিল ইতালি, সুইজারল্যান্ড, সার্বিয়া-সহ প্লে-অফ থেকে আসা তিনটি দল। প্রত্যেকটি পটের একটি করে দল আলাদা আলাদা একটি গ্রুপে জায়গা করে নিয়েছে।
All set for EURO 2024! ????#EURO2024 pic.twitter.com/QXnMaOBeBZ
— UEFA EURO 2024 (@EURO2024) December 2, 2023
এক নজরে দেখে নেওয়া যাক কোন গ্রুপে কারা জায়গা পেয়েছে:
গ্রুপ এ- জার্মানি, সুইৎজারল্যান্ড, হাঙ্গেরি, স্কটল্যান্ড
গ্রুপ বি- স্পেন, ইটালি, ক্রোয়েশিয়া, আলবানিয়া
গ্রুপ সি- ইংল্যান্ড, ডেনমার্ক, স্লোভেনিয়া, সার্বিয়া
গ্রুপ ডি- ফ্রান্স, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, প্লে অফ জয়ী ‘এ’
গ্রুপ ই- বেলজিয়াম, রোমানিয়া, স্লোভাকিয়া, প্লে অফ জয়ী ‘বি’
গ্রুপ এফ- পর্তুগাল, চেক প্রজাতন্ত্র, তুরস্ক, প্লে অফ জয়ী ‘সি’
আরও পড়ুন: Indian Super League 2024:দুর্বল হায়দরাবাদ এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগে পাঁচে পাঁচ মোহনবাগানের
ইউরো ২০২৪-এ ২১টি দল ইতিমধ্যে জায়গা করে নিয়েছে মূলপর্বে। বাকি ৩ টি দল প্লে-অফ খেলে উঠবে। ২০২৪ সালে ১৪ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত হবে ইউরো কাপ। জার্মানির ১০টি শহরে হবে এবারের প্রতিযোগিতা। ফাইনাল হবে ১৪ জুলাই বার্লিনে। আগামী বছর মার্চ মাসে প্লে-অফের মাধ্যমে ঠিক হয়ে যাবে বাকি তিন দল।

মূল পর্বের গ্রুপ বিন্যাস দেখে গ্রুপ বি কে বলা হচ্ছে সব থেকে কঠিন গ্রুপ। কারণ এই গ্রুপে রয়েছে স্পেন, ইটালি ও ক্রোয়েশিয়া। কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে লুকা মদ্রিচরা। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন রয়েছে গ্রুপে। এছড়াও রয়েছে ২০০৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ও গত ইউরো কাপের চ্যাম্পিয়ন ইতালি। ফলে এই গ্রুপের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মত বিশেষজ্ঞ মহলের।


More Stories
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত