Home » ‘অবস্ট্রাক্টিং দ্যা ফিল্ডের’ শিকার মুশফিকুর, তীব্র কটাক্ষ কলকাতা পুলিশের এই আউটের আসল নিয়মটি ঠিক কী?

‘অবস্ট্রাক্টিং দ্যা ফিল্ডের’ শিকার মুশফিকুর, তীব্র কটাক্ষ কলকাতা পুলিশের এই আউটের আসল নিয়মটি ঠিক কী?

স্পোর্টস ডেস্ক, সময় কলকতা, ৬ ডিসেম্বর: বাংলাদেশ ক্রিকেট সাক্ষী থাকল এক বিরল ও লজ্জাজনক ঘটনার। ‘অবস্ট্রাক্টিং দ্যা ফিল্ডের’ শিকার হলেন মুশফিকুর রহিম। ব্যাট করার সময় হাত দিয়ে বল আটকে আউট হলেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে লজ্জার ইতিহাসে নাম লেখালেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঢাকায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মধ্যহ্নভোজের পর এভাবে আউট হন মুশফিকুর।

ক্রিকেট খেলায় একজন ব্যাটারকে আউট করার নয়টি পদ্ধতির মধ্যে একটি হল ‘অবস্ট্রাক্টিং দ্যা ফিল্ড’। অর্থাৎ কোনো ব্যাটার যদি ইচ্ছাকৃতভাবে শব্দ প্রয়োগ বা কর্মকাণ্ডের দ্বারা ফিল্ডিংকে বাধা দেওয়ার বা বিভ্রান্ত করার চেষ্টা করেন। সেক্ষেত্রে তাঁকে আউট দেওয়া যেতে পারে। এটি ক্রিকেটের আইনের ৩৭ ধারায় এই নিয়মের উল্লেখ রয়েছে। সেই বিরল আউটের এবার শিকার হলেন মুশফিকুর রহিম।

https://twitter.com/rnnotansh/status/1732297749826273282

আরও পড়ুন: OPTICALILLUSION: মাত্র ১ শতাংশ মানুষ পারবে নীচের দেওয়া ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। বুধবার ঢাকায় শুরু হয়েছে দ্বিতীয় ম্যাচ। যেখানে প্রথমে ব্যাট করছে বেঙ্গল টাইগাররা। তাদের ইনিংসে ৪১ তম ওভারে ঘটনাটি ঘটে। নিউজিল্যান্ড জোরে বোলার কাইল জেমিসনের একটি শর্ট লেংথ বল ফরোয়ার্ড ডিফেন্স করেন মুশফিক। বলটি ড্রপ করে লাফিয়ে ওঠে। বলের গতি প্রকৃতি না দেখে হাত দিয়ে বাধা দেন বাংলাদেশ তারকা। বলটি কোনওভাবে উইকেটে লাগার আশঙ্কা ছিল না। তবে ব্যাটে খেলার পর ফের হাত দিয়ে বল সরিয়ে দেওয়ায় কিউয়ি ক্রিকেটারেরা আম্পায়ারের কাছে আউটের আবেদন জানান। মাঠের আম্পায়ারেরা তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন। তৃতীয় আম্পায়ার আহসান রাজা রিভিউ দেখে মুশফিকুরকে আউট বলে ঘোষণা করেন। ৮৩ বলে ৩৫ রান করে মাঠ ছাড়েন তিনি।

ঘটনাটির ভিডিও মূহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ঘটনাকে হাতিয়ার করে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কলকাতা পুলিশ। যেটি সতর্কতামূলক একটি প্রচারও বটে। বহুক্ষেত্রে দেখা যায় অজানা লিঙ্কে ক্লিক করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে গ্রাহকদের। কলকাতা পুলিশ প্রচার করছে, লিঙ্ক হোক বা বল, ছুঁলেই গ্যাঁড়াকল! এই বার্তাটি মুহূর্তের মধ্যে দারুণ জনপ্রিয় হয়েছে।

About Post Author