সুজয় ভট্টাচার্য,সময় কলকাতা , ৮ ডিসেম্বর : কবিগুরু বলেছিলেন, বরিষধারা মাঝে শান্তির বাণী। অথচ অতিবৃষ্টি অধিকাংশ সময় মোটেই শান্তির বার্তা বয়ে নিয়ে আসে না , দুর্যোগ যমদূতের মত হয়ে ওঠে বিপর্যয়ের কারণ। পূর্ব বর্ধমানের দুদিনের বৃষ্টি চাষীদের ঘুম কেড়েছে। কাটোয়া ২ নম্বর ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রাম ও মুলগ্ৰামে ৬- ৭ ডিসেম্বর গত দুদিন ধরে নিম্নচাপের জেরে শুরু হয়েছিল বৃষ্টি। এতে ধান চাষীদের মাথায় পড়েছে হাত। কাটোয়া ২ নম্বর ব্লকের অধিকাংশ মানুষের জীবন-জীবিকা ধান চাষ। শুক্রবার সাতসকালে চাষীরা মাঠে গিয়ে দেখে ধানের জমিতে জল দাঁড়িয়ে আছে। কাটোয়া থানার ২ নম্বর ব্লকের নন্দীগ্রাম ও মুলগ্ৰামের বেশীরভাগ চাষীধান ঘরে তুলতে পারে নি , মাঠেই পড়ে রয়েছে ধান। অকাল বর্ষণে সর্ষগোলা পূর্ব বর্ধমান জেলায় ধান চাষে বিপুল ক্ষতি হয়েছে চাষীদের । এমতঅবস্থায় নন্দীগ্রাম ও মুলগ্ৰামের চাষিদের মাথায় হাত। তাই আপাতত সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে রয়েছেন চাষীরা।
আরও পড়ুন COPA AMERICA 2024: কোপা আমেরিকার গ্রুপ বিন্যাস চূড়ান্ত করল কনডেমবল, মেসি-ভিনিদের গ্রুপে কারা?
বর্ধমানের অনেক জায়গায় বৃষ্টিতে নাকাল হতে হয়েছে মানুষকে, বিপর্যস্ত হয়েছে জনজীবন। ধানের জমিতে জল জমেছে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত বকপুরের জাকর এলাকায়। আর যার ফলে চিন্তায় মাথায় হাত পড়েছে স্থানীয় এলাকার ধান চাষীদের। এদিন শুক্রবার সেখানে পৌঁছে দেখা গেল, কাটা ধান জলে ডুবে রয়েছে। সেই ধান থেকে কত পরিমান ধান আর পাওয়া যাবে সে নিয়েও যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে স্থানীয় এলাকার চাষীরা। এবার ধান থেকে ভালো চালও হবে না বলে মত একাংশের কৃষকদের। স্বভাবতই টানা বৃষ্টিতে ধান চাষে ব্যাপক ক্ষতি জানালেন পূর্বস্থলীর ১ নম্বর ব্লকের কালনার নাদনঘাট থানার অন্তগত বকপুরের জাকর এলাকার চাষিরা এদিকে সর্ষগোলা পূর্ব বর্ধমান জেলায় আলু ও ধানের ক্ষয় ক্ষতির পরিমাণ জানতে ব্লক স্তরের আধিকারিকদের কাছে জানতে চেয়েছেন জেলা কৃষিঅধিকর্তা বলে জানা গেছে। সবমিলিয়ে, দুদিনের বৃষ্টি বয়ে এনেছে দুর্দিন। অতিবৃষ্টি জনিত দুর্যোগের ফলে বঙ্গের চাষের অন্যতম প্রধান উৎস পূর্ব বর্ধমান জেলা জুড়ে চাষীদের কপালে চিন্তার ভাঁজ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী