Home » SANTOS CLUB: ১১১ বছরে প্রথমবার অবনমন, লজ্জার ইতিহাসের সাক্ষী পেলে-নেইমারের ক্লাব

SANTOS CLUB: ১১১ বছরে প্রথমবার অবনমন, লজ্জার ইতিহাসের সাক্ষী পেলে-নেইমারের ক্লাব

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ ডিসেম্বর: ব্রাজিলের ক্লাব ফুটবলে বড় অঘটন। ১১১ বছরে এই প্রথম বার। প্রথম ডিভিশন থেকে অবনমন হল স্যান্টোসের। বৃহস্পতিবার ফোর্তালেজারের বিরুদ্ধে‘ডু অর ডাই’ম্যাচ ২-১ ব্যবধানে হেরে গিয়েছে পেলে-নেইমারের ক্লাব। রেফারির শেষ বাঁশি বাজার পর ক্ষোভে ফেটে পড়েন স্যান্টোস সমর্থকরা।

স্যান্টোস মানেই সাম্বা ফুটবলের পাঠশালা। ব্রাজিলের এই ক্লাব থেকে উত্থান পেলে, জিতো, পেপে, রবিনহো, জে রবার্তো, নেইমার-সহ একাধিক তারকার। তবে ১১১ বছরে লজ্জার ইতিহাসের সাক্ষী এই ক্লাব। প্রথম ডিভিশন থেকে প্রথম বার অবনমনের আওতায় পড়ল ঐতিহ্যশালী ক্লাবটি। প্রথম ডিভিশনে টিকে থাকতে বৃহস্পতিবারের ম্যাচ জিততেই হত স্যান্টোসকে। তবে শেষরক্ষা হয়নি। ফোর্তালেজারের বিরুদ্ধে হেরে যায় তারা। ২০ দলের লিগে সপ্তদশ স্থানে শেষ করেছে স্যান্টোস। ৩৮ ম্যাচে তাদের প্রাপ্ত পয়েন্ট ৪৩।

আরও পড়ুন: OPTICALILLUSION: ৯৯ শতাংশ মানুষ পারবেনা নীচের দেওয়া ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে
প্রিয় ক্লাবের অবনমন মেনে নিতে পারেনি সমর্থকরা। রেফারির শেষ বাঁশি বাজার পরেই বিক্ষোভে ফেটে পড়েন তারা। ম্যাচ দেখতে উপস্থিত হওয়া সমর্থকদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। ক্ষুব্ধ সমর্থকদের একাংশ গ্যালারিতে ভাঙচুর চালায়। সেই বিক্ষোভ মাঠের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর রেশ ছড়িয়ে পড়ে স্টেডিয়াম চত্বরেও। ফুটবলারদের-সহ একাধিক গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সেই ফুটবলারদের মধ্যে রয়েছেন চেন্নাইয়ন এফসির প্রাক্তন ফুটবলার স্টিভেন মেন্ডোজা। তাঁর গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। ফুটবলারদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায় পুলিশ। তবে উন্মত্ত সমর্থকদের শান্ত করতে বেশ বেগ পেতে হয় তাদের। প্রিয় দলের দুর্সময়ে পাশে থাকার বার্তা দিয় পোস্ট করেন নেইমার। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন,“সব সময় স্যান্টোসের পাশে আছি।”

আরও পড়ুন: INDIA-ENGLAND T-20: হার দিয়ে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলেন হরমনপ্রীতরা

নেইমারের মত এই ক্লাবে দীর্ঘদিন খেলেছেন ফুটবল সম্রাট পেলে। তিনি বেঁচে থাকলেও আজ নিশ্চিত হতাশ হতেন। তবে প্রিয় ক্লাবের করুণ পরিণতি দেখতে হয়নি তাঁকে। গতবছর এই ডিসেম্বরে প্রয়াত হন ব্রাজিল ফুটবলের কিংবদন্তী। মাত্র কয়েকদিন আগে এই স্টেডিয়ামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

About Post Author